বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর ২০২২ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

অপ-প্রচারকারী ফয়সালের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক ভাটি বাংলা’র সম্পাদককে হুমকি !

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০২২ ১১:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক॥ সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হানিফকে নিয়ে অপপ্রচার চক্রের প্রধান ফয়সাল কাদিরের বিরুদ্ধে তথ্য বহুল সংবাদ প্রকাশ করায় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক ভাটি বাংলা’র সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) সিলেট বিভাগীয় সভাপতি সিনিয়র সাংবাদিক এস এম ওয়াহিদুল ইসলামকে হুমকি দেওয়া হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) ‘‘ধর্ষণসহ একাধিক মামলায় কারাভোগকারী সিএনজি চালক ‘ফয়সল কাদের’ সাংবাদিক পরিচয়ে নানান অপকর্ম করে বেড়াচ্ছে” শিরোনামে সংবাদ প্রকাশ করার পর তাকে হুমকি দেওয়া হয়।

এদিকে, সাংবাদিক পরিচয়ধারী এক সময়ের সিএনজি চালক, ধর্ষণ মামলার আসামী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারকারীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সিনিয়র সাংবাদিককে হুমকি ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিবৃতিতে রিপোর্টার্স ক্লাবের সভাপতি সুনির্মল সেন ও সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিকদের হুমকি নতুন কিছু নয়।

সিলেটের সিনিয়র সাংবাদিক, দৈনিক ভাটি বাংলার সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস’র সিলেট বিভাগীয় সভাপতি এস এম ওয়াহিদুল ইসলামকে হুমকির ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক।

আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি হুমকিতাদা ফয়সল কাদেরকে আইনের আওতায় নিয়ে শাস্তির দাবি জানাই।

এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরীর প্রস্তুতি নিচ্ছেন সাংবাদিক এস এম ওয়াহিদুল ইসলাম।

অপরদিকে, সিনিয়র সাংবাদিক ও বিএমএসএস’র সিলেট বিভাগের সভাপতিকে হুমকিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদের জোয়াড় বইছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত 

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলন; ৪০ মিনি ড্রেজার, অসংখ্য টাওয়ার ও পাইপ ধ্বংস

কোটচাঁদপুরে ভাটায় অবাধে কাঠ পোড়ানোর মধ্য দিয়ে মৌসুম শুরু

দেবহাটায় বঙ্গবন্ধু ও স্বাধীনতা বিষয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় 

সংঘবদ্ধ চক্রের কবল থেকে উদ্ধার ২৫ কোটি টাকার অধিক ইমপোর্টেড ফেব্রিক্স; গ্রেফতার ২

শিবপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার 

পশ্চিম বাংলায় শারদীয়া ট্রাফিক সপ্তাহ চালু

গণহত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ 

আজকের সংবাদ পত্রিকায় প্রতিনিধি নিয়োগ পেলেন রকিবুল; ঈশ্বরদী মডেল প্রেসক্লাবের চা চক্র ও আলোচনা সভা

এআইআইবি’কে কয়লা ও গ্যাসভিত্তিক জ্বালানীতে বিনিয়োগ থেকে সরে আসার দাবিতে নাগরিক পদযাত্রা