বাংলাদেশ সকাল
সোমবার , ২৩ জানুয়ারি ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

অভিযান চালিয়ে বদলগাছীতে চুরি হয়ে যাওয়া পাট উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৩, ২০২৩ ১০:১২ অপরাহ্ণ

এনামুল কবীর এনাম,নিজস্ব প্রতিবেদক॥ নওগাঁর বদলগাছী উপজেলার প্রধানকুন্ডি গ্রাম থেকে চুরি যাওয়া পাট অভিযান চালিয়ে উদ্ধার করেছে থানা পুলিশ।

জানা গেছে গত ১৮ জানুয়ারী প্রধানকুন্ডির জিয়াউর রহমান জিয়ার গোডাউন থেকে গভীর রাতে ঘরের তোলা ভেঙে পাট চুরি করে নিয়ে যায়।

এব্যাপারে জিয়া বদলগাছী থানায় মামলা দিলে পুলিশ কঠোর অভিযান চালিয়ে গত ২৩ জানুয়ারি বেলা তিনটার দিকে নওগাঁ জেলার সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের লক্ষীপুর উত্তরপাড়া আব্দুর রশিদ ওরফে লাবুর ভাড়া গোডাউন থেকে ৪০ মণ পাট উদ্ধার করে বদলগাছী থানায় নিয়ে আসে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে উপজেলার বালুভরা ইউনিয়নের প্রধানকুন্ডি জিয়াউর রহমান জিয়ার গোডাউনের দরজার তালা ভেঙ্গে পাটগুলো চুরি হয়ে যায় । এরপর অনেক খোঁজাখুঁজি করে পাট না পেয়ে গত ২২ জানুয়ারি বদলগাছী থানায় একটি মামলা করেন প্রধানকুন্ডির মিরাজ সরদারের ছেলে জিয়ার রহমান, মামলা নং-২১।

বদলগাছী থানার তদন্তকারী কর্মকর্তা এস আই আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, পাট চুরির পরে জিয়াউর রহমান জিয়া তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আর ও ২ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে বিভিন্ন সোর্সের মাধ্যমে কঠোর অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর থানা পুলিশের সহায়তায় সদর থানার বর্ষাইল ইউনিয়নের লক্ষীপুর উত্তর পাড়ার গোডাউন হতে পাটগুলো উদ্ধার করা হয়। তবে এখন ও কোন আসামিকে আটক করা সম্ভব হয়নি বলে সাংবাদিকদের জানান ।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আতিয়ার রহমান বলেন, পাট চুরির ঘটনায় একটি মামলা দায়ের হওয়ার পর কঠোর অভিযান চালিয়ে চুরি হওয়া পাট উদ্ধার করা হয়েছে । তবে আসামিদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভুরুঙ্গামারী থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবা সহ আটক দুই

বাগমারায় পরীক্ষা কেন্দ্র থেকে সাংবাদিককে বের করে দিলো ইউএনও; গণমাধ্যম কর্মীদের ক্ষোভ

বাগমারায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত 

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : এমপি নজরুল 

নিউইর্য়ক এ ৫৩তম মহান বিজয় দিবসে ‘মুক্তিযোদ্ধা সমাবেশ’

রাণীনগরে গোনা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

অরল্যান্ডোতে মহান বিজয়ের শ্রদ্ধাঞ্জলি ও নাসার চৌধুরীর কর্মের স্বীকৃতি দাবী 

আমতলী উপজেলা নিবার্হী অফিসারের বদলীর আদেশ প্রত্যাহার দাবীতে মানববন্ধন

চোরাইপথে আসা ২১৫০ কেজি গরুর মাংস জব্দ 

ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে বিশ্ব অঙ্গণে ফুটবল খেলাকে নিয়ে যেতে পারব: ডিসি জাহিদুল ইসলাম মিঞা