বাংলাদেশ সকাল
রবিবার , ২৭ আগস্ট ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

অশ্রুতেই স্বস্তি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৭, ২০২৩ ২:৪৩ অপরাহ্ণ

অশ্রুতেই স্বস্তি

-রাজলক্ষ্মী মৌসুমী

বুকের যন্রটা হঠাৎ সময় ঘড়ির মতো বেজে ওঠে।

চোখের সাথে অন্তরের কত মিল তাইনা?

বলেছিলে আমায় কাজল কালো চোখে তোমাকে বড্ড আকৃষ্ট করে।

চোখদুটো যদি ডাগর ডাগর হয় তাহলে তো কথাই নেই। কিন্তু

ছোট আর বড় কিছুনা অন্তরের কষ্টের রং সবার ই এক।

না বলা কষ্ট গুলোতে চোখের পাপড়ি ভারী হয়ে আসে। টুপটাপ ঝরে পড়ে আকাশের বৃষ্টির মতো।

বলা কওয়া নেই হঠাৎ গড়িয়ে পরছে তো পরছেই অবিরত।

চোখের বৃষ্টির কত উপমা।

শিশু ও মায়ের সম্পর্ক কত গভীর।

তৃষ্ণা পেলেই মাকে খোঁজে মরে কান্নার ভাষায়।

যেমন মাটি ও জলের কি নিগূঢ় সম্পর্ক।

কাঠফাটা রৌদ্রে ফসলের মাঠ শুকিয়ে যায়, বারিধারায় আবার সতেজ হয়ে উঠে।

আঘাত পেলেও চোখের পাতা ভিজে যায়।

শোকে আমরা চিৎকার করে অশ্রু ঝরাই।

আনন্দাশ্রুতেও চোখ ড়াড়ী হয়ে আসে। কিন্তু

পাষাণ হৃদয়ে জলের বড় অভাব।

আমি কতবার অশ্রু ধার দিয়েছি তবুও দেখিনি

সীমারের মতো পাষাণ হৃদয়ে চোখের জলধারা।

পাষাণ হৃদয়ের যন্ত্রগুলো কেমন জানিনা, তাইতো দেখার খুব সাধ জাগে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কিশোরী ধর্ষক আপন চাচাত ভাইকে গ্রেফতার করল পিবিআই যশোর

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময়

মেহেরপুরে অনলাইন জুয়ার সাব এজেন্ট গ্রেফতার 

ঝিনাইদহে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেবহাটায় ইউনিয়ন উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আমতলীতে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

মাদারীপুরের কিশোরী অপহরণ ও ধর্ষন মামলার আসামী বরিশালে র‌্যাবের হাতে গ্রেফতার

তালতলীতে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মসিক এর উদ্যোগে মহানগরের নবনির্বাচিত সভাপতি ইকরামুল হক টিটুকে সংবর্ধনা