বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৯ নভেম্বর ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৯, ২০২৩ ১১:৫২ অপরাহ্ণ

ডেস্ক নিউজ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

গঠিত আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা। আর এ কমিটির সদস্য সচিব করা হয়েছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এছাড়া আওয়ামী লীগের নির্বাচন উপকমিটি গঠন করা হয়েছে ১৪টি।

আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা শেষে গণভবনের গেটে সাংবাদিকদের এসব তথ্য জানভন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা। কো-চেয়ারম্যান পদে কাউকে নিয়োগ দেয়া হয়নি। । আমি সদস্য সচিবের দায়িত্ব পালন করবো। ১৪টি উপকমিটি গঠন করা হয়েছে। গতবারও ১৪টি ছিল। লোক হয়ত পরিবর্তন হবে।’

ওবায়দুল কাদের জানান, এবার মনোনয়ন ফরমের দাম বাড়ানো হয়েছে। গতবারের ৩০ হাজার টাকার পরিবর্তে এবার ৫০ হাজার টাকা ফরমের দাম নির্ধারণ করা হয়েছে।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা চাইলে অনলাইনে ফরম তুলতে পারবেন জানিয়ে তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে।

বৈঠকের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, অগ্নিসংযোগ, বিএনপির অগ্নিসন্ত্রাস চলছে। এসব নাশকতার জবাবে আমাদের নেতাকর্মীরা মাঠে আছে। তাদের আরও মনোবল দিতে কাজ করবে কমিটি। তৃণমূলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। যেকোনো মূল্যে আগুন সন্ত্রাস প্রতিরোধ করতে হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত 

হাইওয়ে পুলিশ সেবা সাপ্তাহ ২০২৪ উপলক্ষে উখিয়া শাহাপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির বর্ণাঢ্য র‍্যালি 

নববধূর ‘ইজ্জতের মূল্য’ ৩০ হাজার টাকা! সালিশে জরিমানার টাকাও দেয়া হয়নি, ধর্ষণচেষ্টার অভিযোগ দেওয়ার ৯দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

কাশিয়ানীতে কোরবানির জন্য প্রস্তুত ৬,৮৮৯ টি পশু

ভুরুঙ্গামারী দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসার প্রধান শিক্ষকের অমানবিক নির্যাতনের শিকার ছাত্র 

বাগমারায় পারিবারিক ও নিকট আত্মীয়দের সাথে এমপি এনামুল হকের দোয়া ও ইফতার মাহফিল

নোয়াখালীতে বেড়েছে শীতের তীব্রতা, জনজীবন চরম দুর্ভোগে  

যশোরে ফুডগোউন এলাকায় ভাড়া বাড়িতে কলেজ ছাত্রের ঝুলন্ত লা’ শ; মৃ’ ত্যু নিয়ে ধোঁয়াশা

শেরপুরে ভাইরাল সূর্যমূখী ফুলের বাগান, দেখতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় 

যুক্তরাষ্ট্রে ১৯ জানুয়ারি বন্ধ হতে পারে টিকটক