বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আত্রাইয়ে লাগামহীন সবজির বাজার দিশেহার নিম্ন আয়ের মানুষ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৫, ২০২৪ ৭:০৪ অপরাহ্ণ

 

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে সবজির লাগামহীন দামে দিশেহারা হয়ে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের সাধারন মানুষরা। বিশেষ করে মধ্যবিত্ত মানুষরা চরম বিপাকে পড়েছে। ৫০-৬০ টাকা কেজি দরের নীচে উপজেলার গ্রামীন বাজার গুলোতে কোন সবজি পাওয়া যাচ্ছে না। মাঠ পর্যায় প্রশাসনের নজরদারির অভাবে পাইকারি এবং খুচরা পর্যায়ে বিক্রেতারা সরকারের বেঁধে দেওয়া মূল্য অমান্য করে চড়া দামে সবজি বিক্রি করায় এই লাগামহীনতা আরো চরমে পৌঁছেছে। স্থানীয় পাইকাররা বলছেন, প্রতি বছর এই সময়ে প্রচুর পরিমান শাকসবজি কৃষকরা গ্রাম থেকে বাজারে আনলেও বন্যা আর দফায় দফায় অতিবৃষ্টির কারণে আগাম জাতের সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। তাই বাজারে সবজির আমদানী কমে যাওয়ায় চড়া দামে বাধ্য হয়ে কিনতে হচ্ছে ক্রেতাদের। উপজেলার সদরে অবস্থিত সাহেবগহ্জ বাজারের সবজি ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান জানান, চলতি মৌসুমে সবজি চাষীরা বৃষ্টির কারণে আশানুরুপ সবজি চাষ করতে পারে নাই। তাই বাজারে আমদানি কম হওয়ায় পাইকারী কেনা দরের চেয়ে সামান্য কিছু লাভ হাতে রেখে আমি সবজি বেঁচা- কেনা করছি। লাগামহীন ভাবে প্রতিদিনই সবজির দর বৃদ্ধি পাওয়ায় খুচরা পর্যায়ে বেচা-কেনা করতে গিয়ে ক্রেতাদের সাথে মনোমালিন্য সহ বাকবিতন্ডার মতো ঘটনা ঘটছে। তার পরও গত সপ্তাহে চেয়ে এ সপ্তাহে সবজির বাজার কিছুটা কমছে আজ সোমবার(১৪ অক্টোবর) সবজি ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, সরকারি বেঁধে দেওয়া আলুর প্রতি কেজির দর ৩৫ টাকা হলেও আমরা খুচরা বিক্রি করছি ৬০ টাকা। পটল ,করলা ও বেগুন ৬০ টাকা দরে পেঁয়াজ একশত কুড়িটাকা, কপি ১২০ টাকা, ছিম ১২০ টাকা, কাঁচা মরিচ ৪০০ টাকা কেজি দরে বিক্রি করছি। কারণ আমরা কিনছি বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।তবে স্বাভাবিক পর্যায়ে আসতে আরো দেরি হবে। হাসান, এনামূল,শিহাব, মরিয়ম, রওশন আরা শিলা জানান, অতিবৃষ্টির কারনে এমনিতে আমাদের হাতে কাজ নেই। তারপর বাজারে নিত্যপন্য দ্রব্যের মূল্য উর্দ্ধগতি হওয়ায় আমরা পরিবার চালাতে হিমশিম খাচ্ছি। সরকারি ভাবে যদি খোলা বাজারে আলুসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পন্যগুলো বিক্রিয় করা হতো তাহলে আমরা উপকৃত হতাম। উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস জানান, বাজার মূল্য নিয়ন্ত্রনে বিভিন্ন হাট ও বাজারে অভিযান চলমান আছে। সরকারি বেঁধে দেওয়া মূল্যের চেয়ে অধিকদামে বিক্রির অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।#

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

অন্তর্বর্তী সরকারের ১৬ উপদেষ্টার পরিচয়

ধামইরহাটে উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ

ঝিনাইদহে প্রেস ইউনিটির সাঃ সম্পাদক সোহাগের বিরুদ্ধে ফেসবুক কুরুচিপূর্ণ মন্তব্য, নিন্দা প্রস্তাব পাশ

ঈদগাঁওতে বর্ণাঢ্য আয়োজনে কবি মুহম্মদ নুরুল হুদার জন্মবার্ষিকী উপলক্ষে হুদা মেলা

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ২১ পরিবারের মাঝে না’গঞ্জ জেলা প্রশাসকের আর্থিক অনুদান প্রদান

আমতলীতে ইউপি নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থী’র মনোনয়ন পত্র বাতিল

কালকিনিতে ‘স্বপ্ন সুপার সপ’ উদ্বোধন

প্রবাসীদের আইনী অধিকার প্রতিষ্ঠায় বিশেষ ট্রাইবুনালের দাবী

যশোরের মাইকপট্টিতে তুচ্ছ ঘটনায় উত্তেজনা; ছাত্র ও দোকানিদের পাল্টাপাল্টি অভিযোগ

শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা