পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছায় সাংবাদিকের জমি জবর দখলের অপচেষ্টার বিরুদ্ধে দেওয়ানী আদালত নিষেধাজ্ঞা দেয়ায় সন্ত্রাসী প্রতিপক্ষ ইউনুছসহ কয়েকজন সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছে। এব্যাপারে থানায় অভিযোগ হয়েছে।
উপজেলার শিববাটী মোজায় দৈনিক যুগান্তরের পাইকগাছা উপজেলা প্রতিনিধি জিএম মিজানুর রহমানদের ৪,৭ একর জমি অবস্থিত। যার বিরুদ্ধে আবারও আদালতে প্রতিপক্ষরা স্বত্ব প্রাচার মামলা করে জবর দখলের চেষ্টা করছে। যা প্রায় ৮০ বছর যাবৎ ভোগ দখলে আছেন। মামলা করেই জবর দখলে অপচেষ্টা করছে প্রতিপক্ষ ইউনুছরা। উক্ত জমিতে ১৯৫১ সালে বাটোয়ার প্রাথমিক ও ১৯৫২ সালে চূড়ান্ত ডিগ্রী হয়। ৫৪ ধারায় নামপত্তন হয়। প্রতিপক্ষরা১৯৭২ সালে উক্ত রায় ডিগ্রী রদের মামলা করে পরাজিত হয়।পরে এ বিষয়ে তারা সাবজজ-৪ খুলনা দেওঃ আদালতে ৫০/২২ করে। প্রতিপক্ষরা নানা চক্রান্ত করতে থাকলে সাংবাদিক জিএম মিজানুর রহমান ও তার সহোদর এ্যাড,জিএম আমজাদ হোসেন আদালতে নিষেধাজ্ঞার আবেদন করেন। উভয় পক্ষের শুনানি অন্তে তারা নিষেধাজ্ঞা প্রাপ্ত হন।
নিষেধাজ্ঞার পর প্রতিপক্ষ ইউনুছ, সোবহানরা সাংবাদিক মিজানকে হত্যার হুমকি দেয় এবং মারপিট করতে উদ্যত হয়। রোববার সন্ধ্যায় থানার প্রধান ফটকের সামনে আবারও হুমকি দিলে বিষয়টি তাৎক্ষণিকভাবে ওসি পাইকগাছা জিয়াউর রহমানের কাছে অভিযোগ করেন। তিনি দারোগা নাসির উদ্দিনকে বিষয়টি ব্যবস্থা নিতে বলেন। দারোগার পৌছানোর আগেই তারা ঘটনাস্থল ত্যাগ করে।




















