বাংলাদেশ সকাল
বুধবার , ২৬ মার্চ ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আফজাল হোসেন স্মৃতি পরিষদের উদ্যোগে প্রতিবন্ধী ও প্যারালাইন্সডদের জন্য হুইল চেয়ার ও স্টেয়ার বিতরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৬, ২০২৫ ১০:৫৬ অপরাহ্ণ

 

এনামুল হক ছোটন :

পবিত্র মাহে রমজান উপলক্ষে আফজাল হোসেন স্মৃতি পরিষদের উদ্যোগে প্রতিবন্ধী ও প্যারালাইন্সডদের জন্য হুইল চেয়ার ও স্টেয়ার বিতরণ করা হয়েছে। ২৬ মার্চ ( বুধবার) ময়মনসিংহ সিটি কর্পোরেশন ২০নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অসহায় প্রতিবন্ধী ও প্যারালাইন্সডদের মাঝে হুইলচেয়ার ও স্টেয়ার এবং নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. দিদারুল ইসলাম খান রাজু।

এ সময় প্রধান অতিথি বক্তব্য সাধারণ সম্পাদক অ্যাড. দিদারুল ইসলাম খান রাজু দেশনায়ক তারেক রহমান এর নির্দেশনা অনুযায়ী যুবদল সবসময়ই মানুষের সেবায় ও কল্যাণে কাজ করে যাচ্ছে। ঈদ উপলক্ষে দেশনায়ক তারেক রহমান ঈদ উপহার হিসেবে আজ সাখাওয়াত হোসেন ফরহাদ এর সার্বিক সহযোগিতায় এই অসহায় প্রতিবন্ধী মানুষগুলোর মধ্যে হুইলচেয়ার ও স্টেয়ার বিতরণ করা হচ্ছে। এভাবেই যুবদলের কর্মীরা দেশের মানুষের সেবায় সর্বদা এগিয়ে আসবে। আপনারা সকলেই দেশনেত্রী খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান এর জন্য দোয়া করবেন যেন তাদের নেতৃত্বে আগামী বাংলাদেশ বির্নিমানে এবং মানুষের সেবায় যুবদল এগিয়ে আসতে পারে এবং এরকম আরও মহতি উদ্যোগ গ্রহণের মাধ্যমে মানুষের সর্বদা সেবা করতে পারে।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেল যুবদলের সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং আফজাল হোসেন স্মৃতি পরিষদ এর প্রতিষ্ঠাতা সাখাওয়াত হোসেন ফরহাদ। এ সময় ৫ টি হুইলচেয়ার ও একাধিক স্টেয়ার বিতরণ করা হয়। হুইলচেয়ার পেয়েছে ২০ নং ওয়ার্ডের প্রতিবন্ধী হোসনে আরা, প্রতিবন্ধী রবিউল আওয়াল সানি, বয়স্ক মহিলা সুফিয়া খাতুন, বিএনপির অসুস্থ কর্মী শফিক সহ একাধিক ব্যক্তিবর্গ। হুইলচেয়ার ও স্টেয়ার পেয়ে ভুক্তভোগীরা আনন্দে আত্মহারা হয়ে নিজেদের আবেগ প্রকাশ করে যুবদলের প্রতি ও আফজাল হোসেন স্মৃতি পরিষদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ সভাপতি জাহাঙ্গীর আলম ও জামাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক রফিক, যুবদল নেতা মুকুল, যুবদলের সহ -সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক জুয়েল, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন রাব্বি, কোষাধ্যক্ষ রিপন আহমেদ নিপু এবং যুবদলের সাগর, সাব্বির, রাব্বি, আলম সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আফজাল হোসেন স্মৃতি পরিষদ ময়মনসিংহ এর আগেও এমন একাধিক মহৎ উদ্যোগ গ্রহণ করে মানুষের সেবায় এগিয়ে এসেছে। কিছুদিন আগেও ফ্রী মেডিকেল চেক-আপ কর্মসূচি পালন করেছিল। এছাড়াও বিগত ১৫ বছর আগেও স্টেয়ার বিতরণ করেছিলো এবং স্টেয়ার পাওয়া মহিলা এখনও স্টেয়ার দিয়ে চলাফেরা করছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে আলোচিত কঙ্কাল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

সুনামগঞ্জে লড়ির চাপায় ঘটনাস্থলেই ড্রাইভারে মৃত্যু

যারা বাঁধের কাজ নিয়েছে তারা ষড়যন্ত্র করতে পারে সংসদ সদস্য এড. রনজিত সরকার

নাটোরে দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ 

যশোর জেলার প্রথম নারী পুলিশ সুপার হিসাবে নিয়োগ পেলেন রওনক জাহান

নাটোরে ছাত্রদলের বিক্ষোভ

ফকির নিটওয়ারের পক্ষ থেকে নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগকে অভিনন্দন ও উপহার প্রদান

হরিনবেড় শাহজাহান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় ফলাফলে মারাত্মক বিপর্যয়

রাউজান পূর্ব উরকিরচর প্রবাসী রফিক আহমদ চৌধুরীর ইন্তেকাল করেছেন

সৈয়দপুরে সাংবাদিক ফারুকের জমি দখলের চেষ্টা, হত্যার হুমকি; থানায় জিডি