বাংলাদেশ সকাল
সোমবার , ৪ মার্চ ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমতলী পৌর নির্বাচনে গুন্ডা,হুন্ডা,পান্ডা রাস্তায় থাকবেনা : নির্বাচন কমিশনার আহসান হাবিব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৪, ২০২৪ ৬:৫২ অপরাহ্ণ

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে হুন্ডা পান্ডা ও গুন্ডা রাস্তায় থাকবে না এবং ভোট গ্রহনে অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকুরী থাকবে না বলে হুশিয়ারী উচ্চারন করেছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব।

তিনি বলেন,শতভাগ সুষ্ঠু নির্বাচন হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এতো সুষ্ঠুভাবে সম্পন্ন করলাম কিন্তু একটি পৌরসভার নির্বাচন সুষ্ঠু হবে না? সুষ্ঠুভাবে সকল নির্বাচন করতে সক্ষম হয়েছি বলেই নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে। কোন ক্রমেই ইভিএম’র এ নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হবে না।

আজ সোমবার আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসন,আইনশৃঙ্খলা বাহিনী,প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং অফিসার ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংএ এ কথা বলেছেন বাংলাদেশ নির্বাচন কমিশনার ব্রিগ্রেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খাঁন (অব)।এ সময় তিনি আরো বলেন,সাংবাদিকরা হলো সংবাদ প্রকাশ ও প্রচারের প্লাটফর্ম। এ প্লাটফর্মের মাধ্যমেই দেশ বিদেশ জেলা ও উপজেলায় সর্বত্র এ সংবাদ প্রচারিত হচ্ছে।

আজকের আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় আমতলী পৌরসভার ৯ মেয়র,৩৬ কাউন্সিলর ও ৯ সংরক্ষিত নারী প্রার্থীরাও উপস্থিত ছিলেন। সুষ্ঠু নির্বাচনের লক্ষে তিনি সকলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন। বরগুনা জেলা প্রশাসক শুভ্রা দাসের (ভারপ্রাপ্ত) সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দীন,বরগুনা জেলা পুলিশ সুপার আবদুস ছালাম,জেলা নির্বাচন অফিসার মোঃ আবদুল হাই আল হাদী ও আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন,সহকারী পুলিশ সুপার রুহুল আমিন ও আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি উজ্জ্বল হোসেন 

শাজাহানপুরে জিয়া সাইবার ফোর্সের আলোচনা ও মতবিনিময় সভা

সৌরভ চত্বরের মোড়ক উন্মোচনে বিতর্কিত ব্যক্তির উপস্থিতি নিয়ে গুঞ্জন: ইউএনও’র দৃঢ় প্রতিবাদ, গ্রেপ্তার অভিযুক্ত ব্যক্তি

প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে সাবেক সাংসদ প্রফেসর আব্দুল মান্নানের পক্ষে গণসংযোগ

মহররম উপলক্ষে করে কড়া নিরাপত্তার চাদরে থাকবে ভারত

দুর্যোগ কবলীত গাবুরাতে দুর্যোগের প্রস্তুতি, উদ্ধার ও পুনরুদ্ধার বিষয়ক মাঠ মহড়া

অবশেষে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা, আটক -১

ডিবি পরিচয়দানকারী হুমায়ুন পতিতালয় হতে গ্রেফতার 

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গৃহ নির্মাণ; থানায় অভিযোগ দিয়ে ও মিলছেনা আইন-সহায়তা

কুমিল্লা সিটি উপনির্বাচনে জয়ী তাহসীন বাহার প্রথম নারী মেয়র