বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১ জুলাই ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমতলী সদর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তার দূর্নীতির বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ

 

মহিবউল্লাহ কিরন, বরগুনা: বরগুনার আমতলীতে অসহায় দুস্থ দরিদ্র হতদরিদ্রদের  ভিজিডি কার্ডের অনলাইন রেজিষ্টেশন করার নামে আমতলী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার দূর্ণীতির বিরুদ্ধে মানববন্দন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় আমতলী সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে খুড়িয়াখেয়াঘাট এর সামনে আমতলী কলাপাড়া মহাসড়কে প্রায় ঘন্টা ব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

আমতলী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জালাল মৃধার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ আবুল কালাম মাষ্টারের পরিচালনায় মানববন্ধনে বক্তাব্য রাখেন বিএনপি নেতা, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক  মোকলেছ মৃধা,ইউনিয়ন বিএনপির সহ সভাপতি এনাম সরকার, ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মাহবুব প্যাদা, ওর্য়াড বিএনপির সভাপতি ফরি খান মজনু,উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মদলের আহবায়ক মোহাম্মদ হানিফ বয়াতী,ছাত্রদল সভাপতি গাজী সোলায়মান , যুবদল নেতা আমির হোসেন, সাইদুল বয়াতী, ভুক্তভোগি হালিমা বেগম, পাখি বেগম, হাসিনা বেগম,পারুল বেগম, ময়না বিবি,জেসমিন আক্তার  প্রমুখ।

মানববন্ধনে ভুক্তভোগিরা অভিযোগ করেন, ৬ নং আমতলী সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন ভিজিডি কার্ড রেজিষ্টেশনের নামে গরীব অসহায় মেহনতি মানুষের কাছ থেকে এন আইডি কার্ডের ফঠোকপি ছবি ও জনপ্রতি ১০০ টাকা করে প্রায় ৫ হাজার মানুষের কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। অথচ হতদরিদ্র অসহায় মানুষের নামে কোন অনলাইন রেজিষ্টেশন হয় নাই। আমতলী সদর ইউনিয়নের সর্বস্তরের জনগনের পক্ষ থেকে দূনীর্তি গ্রস্থ প্রশাসনিক কর্মকর্তা মো: নিজাম উদ্দিনের অপসারন ও দৃষ্টান্তমুলক বিচার দাবী  জানিয়ে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ।

এ ব্যপারে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিনের মুঠোফোনে  একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেন নি।

আমতলী সদর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো:তাপস খান বলেন ভুক্তভোগীদের অভিযোগের বিষয়টি সত্যি। এগুলো আগের চেয়ারম্যান এর আমলে প্রভাব খাটিয়ে করা হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা ক্রমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো:রোকনুজ্জামান খান বলেন ,এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ  কঠোর আইনগত ব্যবস্থা  নেয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগরে জি-৯ কলা চাষে সাড়া ফেলেছে সুফলা নওগাঁ

পাচারকালে মেহেরপুরে ৩৮ হাজার ইউএস ডলার ও ১৭ লাখ বাংলাদেশি টাকাসহ যুবক আটক

ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু 

টিকটক, ফেসবুকের আসক্তি কমাতে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে মোবাইল ফোন বন্ধের নিদের্শনা

রাজশাহী মহানগরীতে ওসিকে প্রত্যাহারের আলটিমেটাম সাংবাদিকদের : বিএমএসএস’র একাত্মতা

ক্ষেতলালে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

বড়াইগ্রামে শিশুপুত্র ও অর্থ-সম্পদ ফিরে পেতে মায়ের আকুতি

আ.লীগ নেতাদের নিয়ে স্বতন্ত্র প্রাথীর গণসংযোগ ও সংবাদিকদের সাথে মতবিনিময় সভা

সুনামগঞ্জে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ৫০’তম বার্ষিক সাধারণ সভা

কোটচাঁদপুর-মহেশপুর সহ দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এম এম জামান মিল্লাত