বাংলাদেশ সকাল
রবিবার , ২৩ নভেম্বর ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আশাশুনিতে দুর্যোগ ঝুঁকি হ্রাস-কমিউনিটি সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৩, ২০২৫ ১০:২৭ অপরাহ্ণ

 

সুব্রত দাশ, আশাশুনি(সাতক্ষীরা):আশাশুনির  শ্রীউলায় দুর্যোগ ঝুঁকি হ্রাস-কমিউনিটি সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের কলিমাখালিতে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

শ্রীউলা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি, ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দীপুর সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী অনিন্দ্যদেব সরকার।

স্বাগত বক্তব্য রাখেন সুশীলনের ডিআরআর কোঅর্ডিনেটর মোঃ ইমরান হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, সুশীলনের ডেপুটি ডিরেক্টর জি এম মনিরুজ্জামান, ডব্লিউএফপি’র প্রতিনিধি মাহমুদুল হাসান, সুশীলনের উপজেলা কোঅর্ডিনেটর নিখিল রঞ্জন, অবসরপ্রাপ্ত শিক্ষক লুৎফর রহমান, শ্রীউলা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা খাইরুল ইসলাম।

এসময় ইউপি সদস্য আঃ রাজ্জাক, শামিমা নাসরিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীলন টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এর অর্থায়নে দুর্যোগ ঝুঁকি প্রশমন বান্ধব সংযোগ রাস্তা নির্মাণ প্রকল্পের আওতায় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কলিমাখালি আরএইচডি হতে লুৎফর রহমানের বাড়ি পর্যন্ত ৭২০ মিটার দৈর্ঘ্য এবং ১২ ফিট চওড়া মাটি ও ইটের রাস্তা সংস্কারের উদ্বোধন করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর কারিগরি সহযোগিতায়, শ্রীউলা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাস্তবায়নে প্রকল্পের সহযোগী হিসেবে কাজ করবেন এনজিও সুশীলন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মিথ্যা মামলা থেকে অব্যহতি পেলেন বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম

জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 

ময়মনসিংহে মাদ্রাসার ছাত্রদের সাথে মতবিনিময় করেন ওসি শাহ্ কামাল আকন্দ 

চট্টগ্রাম-১৪ আসনে নৌকার মনোনয়ন আলোচনায় জাহিদুল ইসলাম জাহাঙ্গীর 

গঙ্গাচড়ায় স্ত্রীকে শ্বাসরোধ ও গলা কেটে হত্যার ঘাতক স্বামী গ্রেফতার

বিএনপির যুক্তরাজ্য নেতা কয়ছর এম আহমেদের গণসংবর্ধনা সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

গুরুদাসপুরে বাংলা খাবার রেষ্টুরেন্টের উদ্বোধন

হাইকোর্টের আদেশে পাইকগাছার মধুমিতা পার্কের সকল অবৈধ স্হাপনা উচ্ছেদ হলেও হয়নি আ.লীগ কার্যালয় 

জাতীয় সাংবাদিক সংস্থা উখিয়া উপজেলা শাখার অভিষেক ও দোয়া মাহফিল সম্পন্ন 

নাটোরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত