বাংলাদেশ সকাল
শনিবার , ১৫ জুলাই ২০২৩ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ওরিয়েন্টেশন কোর্সে এমপি মিল্লাত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৫, ২০২৩ ১১:০৩ অপরাহ্ণ

মোঃ মাহবুবুর রহমান সিরাজগঞ্জ॥ সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী ইমাম ও মুয়াজ্জিনদের জন্য কাজ করে যাচ্ছেন। ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টে প্রধানমন্ত্রীর অবদান অবিস্মরণীয়। সময়ের সাথে সাথে তাদের বিভিন্ন সুবিধা ও সম্ভাবনা তৈরির জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী মডেল মসজিদ তৈরি করেছেন। যার মাধ্যমে জনগণ ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতি সম্পর্কে প্রকৃত জ্ঞান লাভ করছে। যা সন্ত্রাস, জঙ্গিবাদ ও নারী নির্যাতন বন্ধে ব্যাপক অবদান রাখার পাশাপাশি ধর্মের নামে বিভ্রান্তি দূর করতে সহায়তা করছে।

সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা পর্যায়ে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ওরিয়েন্টেশন কোর্স এর অনুষ্ঠানে সাংসদ হাবিবে মিল্লাত এসব কথা বলেন।

শনিবার ১৫ জুলাই/২৩ সকাল ৯ ঘটিকায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, জেলা মডেল মসজিদের পেশ ইমাম মওলানা তরিকুল ইসলাম, কাজিপুর উপজেলা মডেল মসজিদের ইমাম আব্দুল গাফফার, সদর উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি মোশারত আলী। অনুষ্ঠানে জেলা থেকে শুরু করে উপজেলার ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্ল্যেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দ্যোগে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছে। দেশব্যাপী ইমাম ও মুয়াজ্জিনদের সুধ মুক্ত ঋণ প্রদান করে আর্থিক সমস্যা থেকে দূরীকরণ, অসুস্থ ইমামদের পাশে থাকার উদ্যোগসহ নানা সহযোগীতার জন্যই ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়।

 

 

 

 

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় সখিপুর ইউনিয়ানে মানব পাচার প্রতিরোধ কমিটির কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

যশোরে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ : ধর্ষক আটক

মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে  ২ ব্যবসায়ীকে জরিমানা

আমতলীতে নবাগত জেলা প্রশাসকের সাথে বিভিন্ন শ্রেণি-পেশার মতবিনিময় 

বরগুনায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত 

যশোরের বাঘারপাড়ায় নারকেলবাড়িয়া ডক্টরস ক্লিনিক সিলগালা

পঞ্চগড়ে চাকুরী ফেরতের দাবীতে মানববন্ধন 

গাংনীতে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত

উঠোনে গাঁজা চাষ,গাছসহ ব্যবসায়ী আটক

ময়মনসিংহে প্রকাশ্যে দূর্বৃত্তের হাতে সাংবাদিক স্বপন ভদ্র খু/ন, বিএমএসএস’র নিন্দা