বাংলাদেশ সকাল
শনিবার , ৮ জুন ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ইসলামপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৮, ২০২৪ ৫:৫১ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার, ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বজ্রপাতে নুরুল হুদা নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। শনিবার (৮ জুন) উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্য নাপিতখালী রেললাইন সংলগ্ন স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবক ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মধ্যম নাপিতখালীর মরহুম ছিদ্দিক আহমদের পুত্র।

স্থানীয়রা জানান, শনিবার সকালে নুরুল হুদা ধান ক্ষেতের প্রয়োজনীয় কাজ সারতে ঘর থেকে বের হয়। বেলা সাড়ে ১২ টার দিকে ভারি বৃষ্টিপাতের সাথে আকস্মিক বজ্রপাত শুর হয়।এসময় নুরুল হুদা আকস্মিক বজ্রপাতে শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হতভাগা নুরুল হুদা একাধিক সন্তানের জনক। তার মৃত্যুর সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে।পরিচিত মুখ হওয়ায় সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয়রা জানান,সে সদাহাস্যজ্বল ও মিষ্টভাষী ছিল।যার কারণে যে কেউ তাকে পছন্দ করত।মাঝে মধ্যে সে সংসারের প্রয়োজনে ইজিবাইক তথা টমটমও চালাত বলে জানিয়েছেন। এ মৃত্যুর সংবাদ পেয়েই নিহতের পরিবারে ছুটে যান ইসলামপুর ইউপি চেয়ারম্যান মওলানা দেলোয়ার হোসাইন। তিনি আকস্মিক এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারে প্রতি সমবেদনা জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে ট্রাক চাপায় শিশু সন্তান সহ মা-বাবা নিহত

ঝিনাইদহে হোমবেইজড গার্মেন্টস নারী শ্রমিকদের তৈরী পণ্য নিয়ে উদ্যোক্তা মেলা

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪৫০ পিস ইয়াবা ও নগদ টাকা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

বরগুনা তিনটি সংসদীয় আসন পুন:বহালের দাবিতে মানববন্ধন

কক্সবাজার শহরে ছুরিকাঘাতে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি চাকরির শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পরিসংখ্যান সহকারীর বিরুদ্ধে

ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র উদ্বোধন

রাসিক মেয়রের সাথে নবনির্বাচিত রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

কর্মস্থলে না গিয়েই স্বামী-স্ত্রীর বেতন ভাতা উত্তোলন; যশোরে একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহিদুল

১০ নং বওলা ইউনিয়ন জাতীয় পার্টির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন