বাংলাদেশ সকাল
সোমবার , ৩০ অক্টোবর ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁওতে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৩ ১১:৩০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, ঈদগাঁও : ২৯ অক্টোবর বিএনপির ডাকা হরতাল পালনে সময় পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও টায়ার জ্বালিয়ে সড়কে ভীতিকর পরিবেশ সৃষ্টি করার অভিযোগে ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ জামাত, যুবদল ও ছাত্রদলের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ঈদগাঁও থানা পুলিশ।

রবিবার ঈদগাঁও থানার উপ-পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এজাহার সূত্র মতে, বিএনপি জামাতের নেতা কর্মীরা হরতালের সমর্থনে বাজার ও মেহের ঘোনা নামক স্থানে আরকান সড়কের উপর টায়ার জ্বালিয়ে এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ে। এসময় পুলিশ তাদের ধাওয়া করলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত উদ্ধার করে পুলিশ। একই দিন থানার এসআই মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে আরো কজনকে অজ্ঞাত দেখিয়ে মামলাটি দায়ের করেন।

এই পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাদের অভিযান অব্যাহত আছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম কবির।

ঈদগাঁও উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক আলমগীর তাজ জনির মতে, কেন্দ্রীয় কর্ম সূচির আলোকে হরতালের সমর্থনে তাদের শান্তিপূর্ণ একটি মিছিল হয়। সেখানে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশের সঙ্গে তাদের কোন কথা কাটাকাটি, এমনকি বাড়াবাড়িও হয়নি। আরাকান সড়কে কক টেল বিস্ফোরণের মতো ঘটনা উপজেলা বিএনপি নেতাকর্মীরা ঘটায়নি। তারা আর কান সড়কে পিকেটিংও করেনি। তারপরও কেন বিএনপি পরিবারকে হয়রানি করার উদ্দেশ্যে ভিত্তিহীন মামলা দায়ের করল পুলিশ তা নেতাকর্মীদের বোধগম্য নয় বলে জানান তিনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পরিকল্পিতভাবে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করা হচ্ছে -ডা. শফিকুর রহমান

বিএমএসএস’র বাগেরহাট জেলা কমিটি ঘোষণা : বাবু সভাপতি, নয়ন সাধারণ সম্পাদক

ডিজিটাল বাংলাদেশ কুইজ প্রতিযোগিতায় ‘ক’গ্রুপে ১ম বিজয়ী সায়ন্তিকা বাড়ৈ ইন্দু

সীতাকুণ্ডে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ সার ও নগদ অর্থ বিতরণের উদ্বোধন

শিশু বান্ধব ধারাপাত বিদ্যালয়ের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

আশাশুনিতে কাকীকে দা দিয়ে কোপ, লোহার রড দিয়ে হাড় ভাঙার অভিযোগ; গরু লুটের মিথ্যা নিউজ করে মামলা থেকে বাঁচার চেষ্টা

নাটোরের গুরুদাসপুরে বজ্রপাতে গৃহবধুর মৃত্যু

ডিমলায় গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা

মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ যেন একটা দুর্নীতির আখড়া

শিল্প সাহিত্যের বিকাশ ঘটাতে ঝিকরগাছায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান