বাংলাদেশ সকাল
সোমবার , ২২ মে ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁওতে ব্যবসায়ীর উপর হামলাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২২, ২০২৩ ১২:৪৪ পূর্বাহ্ণ

এম আবু হেনা সাগর, ঈদগাঁও॥ ঈদগাঁওতে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে বিশাল মানববন্ধন, বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বিকেলে ঈদগাঁও বাসষ্টেশন প্রাঙ্গনে এই মানববন্ধন সু-সম্পন্ন হয়।

কক্সবাজার আদালত চত্বরে ঈদগাঁওর ব্যবসায়ী আবু তৈয়ব চৌধুরীর উপর বর্বররোচিত হামলার প্রতিবাদে ও ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানিয়ে এ

কর্মসূচির আয়োজন করা হয়। বৃহত্তর ঈদগাঁওর সর্বস্তরের জনগণসহ সামাজিক, পেশাজীবী ও ব্যবসায়ীক সংগঠনের ব্যানারে এই সমাবেশ হয়।

মানববন্ধনোত্তর সমাবেশে বক্তব্য রাখেন,ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন,ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাইফুল ইসলাম মেম্বার, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম এমইউপি, ব্যবসায়ী মাস্টার কফিল উদ্দিন, প্রবীণ আওয়ামী লীগ নেতা নুরুল হক প্রকাশ সাড়া নুরু, গ্রীন বাংলাদেশ লিমিটেডের ম্যানেজার কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু হেনা বিষাদ, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইরফানুল করিম ও ছাত্রনেতা সাদ্দাম হোসেনসহ অনেকে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আদালত প্রাঙ্গণ একটি পবিত্র স্থান। যা সাধারণ বিচার প্রার্থীদের সর্বশেষ আশ্রয়স্থল। সুবিচার পাওয়ার আশায় বিচারপ্রার্থীরা আদালতের দ্বারস্থ হন। কিন্তু এমন পবিত্র স্থানে আইনের রক্ষকরা যদি বে-আইনি ও ন্যাক্কারজনক কাজ করেন তার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই।

বক্তারা আরো বলেন, আবু তৈয়ব এলাকার জন বান্ধব ও শান্তশিষ্ট ব্যবসায়ী। তিনি ন্যায় বিচারের প্রত্যাশায় ঘটনার দিন আদালত প্রাঙ্গনে গিয়ে ছিলেন। কিন্তু কতিপয় দুষ্কৃতিকারী ও সন্ত্রাসী তার উপর হামলে পড়ে। নৃশংস হামলার মাধ্যমে তারা আইন অঙ্গনকে কলুষিত করেছে।

তাদের অপেশাদারসুলভ এ আচরণ সভ্য সমাজ কখনো মেনে নিতে পারেনা। আমরা ঘটনায় জড়িতদেরকে অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি। অন্যথায় বৃহত্তর ঈদগাঁওবাসী আন্দোলনের কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

মানববন্ধনে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। কর্মসূচিতে বৃহত্তর ঈদগাঁওর বিভিন্ন এলাকার নানান শ্রেণী পেশার লোকজন অংশগ্রহন করেছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডিমলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন

ডিমলায় ঝড়ো হাওয়ায় আমন ধানের ব্যাপক ক্ষতি

সুনামগঞ্জে যাদুকাটা নদীতে দুই নৌকার চাপায় এক শ্রমিকের মৃত্যু

বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ মহানগরের আয়োজনে পিকনিক ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

বেনাপোলে সাংবাদিকের বাসায় চুরি; প্রশাসন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে আশা সাংবাদিক সমাজের

প্রথমবারের মতো নির্বাচনে হারলেন মাহাথির মোহাম্মদ

সিংড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন

পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি না’গঞ্জ ডিসির

পুনরায় শিক্ষক পরিষদের সম্পাদক আইয়ুব আলী; বাংলা সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময়

রাণীনগরে মাদুর শিল্প রক্ষার্থে প্রথমবারের মতো সোনালী ব্যাংকের ঋণ বিতরণ