বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁও নদীতে তলিয়ে যাওয়া আরমানের লাশ ৬দিন পর উদ্ধার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০২৩ ১০:১৩ অপরাহ্ণ

এম আবু হেনা সাগর, ঈদগাঁও (কক্সবাজার): কক্সবাজারের ঈদগাঁও নদীতে বিগত ৬ দিন পূর্বে পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যাওয়া আরমান নামের নির্মাণ শ্রমিকের মরদেহ অবশেষে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) পৌঁনে ১২ টার দিকে উক্ত নদী থেকে এ লাশ উদ্ধার হয়। বিগত প্রায় এক সপ্তাহ যাবত কক্সবাজারের ফায়ার সার্ভিস,দমকল বাহিনী ও চট্টগ্রামের ডুবুরি দলসহ সরকারি-বেসরকারী বিভিন্ন সংস্থা অবিরাম উদ্ধার অভিযান পরিচালনা করেও তার দেহ মৃত কিংবা জীবিত উদ্ধারে ব্যার্থ হয়। নিখোঁজ আরমানের পরিবার ও এলাকাবাসী তাকে মৃত কিংবা জীবিত ফেরত পেতে আহাজারি অব্যাহত রাখে। কিন্তু সকল সংস্থা যখন ব্যর্থ হয়,তখন ঈদগাঁও উপজেলার কিছু যুবক নিজস্ব উদ্যোগে বৃহস্পতিবার নদীর নিখোঁজস্থল ও আশপাশ এলাকায় চিরুনি অভিযান চালানোর ঘোষণা দেয়। এতে স্থানীয় উদ্যমী অনেক যুবক অংশগ্রহণ করে।বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন প্রকারের জালসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নদীতে শতশত জনতার উপস্থিতিতে তার খোঁজে নামে। সময় গড়িয়ে চললেও তার খোঁজ মিলছিলনা যথারীতি। এতেও হতাশ না হয়ে অভিযান অব্যাহত রাখে। অবশেষে বেলা পৌনে ১২ টার দিকে ঈদগাঁও নদীর গজালিয়া অংশের পশ্চিমে মাছ ধরার জালে আরমানের লাশের হাদিস মিললে দীর্ঘ রুদ্ধশ্বাস প্রতীক্ষার অবসান হয়।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যার দিকে দুই সন্তানের জনক মোহাম্মদ আরমান (২৭), পিতা -ছাবের আহমদ,সাং- মেহেরঘোনা ঈদগাঁও প্রতিদিনের কাজ শেষে দুই সহকর্মীসহ ইসলামাবাদের গাজালিয়া শ্বশুর বাড়িতে যেতে নদী সাঁতরিয়ে পারাপারের সময় সে পাহাড়ি ঢলের স্রোতে তলিয়ে যায়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে পিতা-পুত্র খুনের মামলার প্রধান ২ আসামী আটক

বর্তমান সমাজে সাধারণ মানুষের জন্য আতংকের আরেক নাম শিকারি সাংবাদিকতা

শিবপুর উপজেলা স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিলে সভাপতি শাহ্ মোঃ সজীব,কমিশনার মনির,সম্পাদক আরিফ

তাহেরপুর পৌরসভায় বিনা প্রতিদ্বন্দীতায় খন্দকার সায়লা পারভীন মেয়র নির্বাচিত 

আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিএনপি-জামায়াতের কত জ্বালারে জ্বালা- ওবায়দুল কাদের

দেবহাটায় স্থানীয় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এ্যাডভোকেসি সভা

মাকে বাঁচাতে প্রিয়াঙ্কার করুন আর্তনাদ “আমার মাকে বাঁচান”

গাজীপুরের শ্রীপুরে ব্যাপক সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

নাটোরের বড়াইগ্রামে অর্ধগলিত লাশ উদ্ধার

ঈদগাঁও বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ যানজট নিরসনে প্রশাসনের সাথে মতবিনিময়