বাংলাদেশ সকাল
শুক্রবার , ৬ জুন ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদযাত্রা নির্বিঘ্ন ও সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৬, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ

 

এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ: ঘরফেরা মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলার সাইনবোর্ড মোড় এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

৪ জুন, নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর নির্দেশনায় ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সায়মা রাইয়ান-এর নেতৃত্বে আসন্ন ঈদযাত্রা এবং নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

নারায়ণগঞ্জ বিআরটিএ-এর সার্বিক সহযোগিতায় পরিচালিত এই মোবাইল কোর্টে সড়ক পরিবহন আইনের ধারা ৬৬, ৮০, ৯২(১), ৯৯ অনুযায়ী মোট ৭টি অভিযোগ গঠন করা হয়।

প্রধানত হেলমেট পরিধান না করা, লাইসেন্স, রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেনের অনুপস্থিতি এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ৭,৩০০/- (সাত হাজার তিনশত) টাকা অর্থদণ্ড তৎক্ষণাৎ আদায় করা হয়।

অভিযানকালে চালক, পরিবহন মালিক, ও টিকিট কাউন্টার সংশ্লিষ্টদের আইন মেনে চলার বিষয়ে সতর্ক করা হয় এবং সচেতন করা হয় যে, যাত্রীসেবা যেন নিয়ম ও নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ থাকে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত 

নাটোরের লালপুর সাপের কামড়ে যুবকের মৃত্যু

শেরপুর সদর থানায় চৌকিদার প্যারেড অনুষ্ঠিত

নাটোরের বাগাতিপাড়ায় আখক্ষেত থেকে বাদাম বিক্রেতার মরদেহ উদ্ধার

৭ই জানুয়ারীর নির্বাচন বর্জনে নিউইয়র্কে জাতীয় সম্মিলিত ফোরামের (জেএসএফ) লিফলেট বিতরণ

নিখিল ভারত বঙ্গ শতবর্ষী সাহিত্য সম্মেলনে যাচ্ছেন কক্সবাজারের নজিব

ময়মনসিংহে তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি ও সাংবাদিক ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার

বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ৪০’তম মৃত্যু বার্ষিকীতে জেএসএফ এর বিবৃতি

গাংনীর সৌরভের ঢাকায় মৃত্যু, হত্যার শিকার দাবী পরিবারের 

গংগাচড়ায় জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত