বাংলাদেশ সকাল
শনিবার , ২৮ অক্টোবর ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈশ্বরদীতে আওয়ামী লীগের উন্নয়ন প্রচার ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৮, ২০২৩ ৬:০৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : পাবনার ঈশ্বরদীতে পুরাতন বাসষ্ট্যান্ডে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদী আওয়ামী লীগের এক উন্নয়ন প্রচার ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০ টার পর থেকে এ সমাবেশ শুরু হয়। সভার শুরুতে দেশাত্ববোধক গান পরিবশেন করা হয়।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র ইসাহক আলী মালিথার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অতিথি ছিলেন,পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সদস্য ও প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী পুত্র সাকিবুর রহমান শরীফ কনক। কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা রফিকুল ইসলাম লিটন।

সমাবেশ সঞ্চালনা করেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু।

সাকিবুর রহমান শরীফ কনক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে।

জাতির পিতা বঙ্গবন্ধু সারা বাংলার মানুষের মুক্তির জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি স্বাধীন জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছি। বঙ্গবন্ধুর আত্মার শান্তির জন্য বাংলাদেশকে বিশ্বের উন্নয়নের শিখরে নিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সারা বংলাদেশে যেসব উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ একা নয়, তার সুফল সকলেই ভোগ করছে। শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার উল্লেখ করে তিনি যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষাসহ সকল খাতে অভূতপূর্ব উন্নয়নের বর্ণনা দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন,আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ,লক্ষীকুন্ডা ইউপি’র সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মোল্লা,ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুর রহমান বিরু, মহিলা আওয়ামী লীগের হামিদা বেগম,সাবিনা খাতুন, যুবলীগ নেতা পুলক সরদার, মিলন চৌধরী, ছালাম মোল্লা, রাফিকসহ যুবলীগ, ছাত্রলীগ ও অংগ সহযোগী সংগঠনের বিপুল নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জ মেট্রোরেলের আওতায় আসছে: যানজট নিরসনে নতুন আশা

বড় ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে ছোট ভাইয়ের মৃত্যু

চট্টগ্রামে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত

সেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের টিম মানবিক পরিবারে’র ২য় বর্ষে পদার্পণ 

ময়মনসিংহে হিজরা জনগোষ্ঠীর মাঝে প্রশিক্ষণ সনদ ও আর্থিক সহায়তা প্রদান 

কোটচাঁদপুরে পুলিশ জনতা মিলে প্রহরা শীর্ষক বৈঠক অনুষ্ঠিত

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে পাইকগাছায় মানববন্ধন 

ঝিকরগাছায় চলছে নিউ কারিকুলামের আওতায় প্রশিক্ষণ কার্যক্রম

নকল সার ও কীটনাশকে চাচঁড়ার মৎস্য চাষীদের সর্বনাশ 

রাণীশংকৈলের স্কুলছাত্রী ইতি লোক সঙ্গীত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম