স্টাফ রিপোর্টার : পাবনার ঈশ্বরদীতে গোপনে অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপের ৮ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃতরা বিভিন্ন কিশোর গ্যাং গ্রুপের সদস্য।
শনিবার (২৪ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব–১২ সিপিসি–২ কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খানের নেতৃত্বে ঈশ্বরদী উপজেলার কাচারীপাড়া, আমবাগান, কদমতলা, পূর্ব টেংরী ঈদগাহ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ০৬ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ১। জোবায়ের রহমান, পিতা- শাকিল রহমান, ২। রোহান, পিতা- আব্দুর রহিম, ৩। আল আমিন, পিতা- জাবেদ, ৪। বাপ্পি, পিতা- মৃত লিটন, ৫। রাকিব, পিতা আনিস, ৬। শিহাব, পিতা–জাহাঙ্গীর, ৭। মেহেরাব হোসেন, পিতা মুরাদ হোসেন, ৮। তাহসিন, পিতা হাসান আলী।
র্যাব-১২ পাবনা সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান এক প্রেসব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সদস্যরা জানতে পারে ঈশ্বরদী উপজেলার স্টেশন রোড এলাকায় কতিপয় কিশোর গ্যং গ্রুপের সদস্যরা জন সাধারণের শান্তি শৃঙ্খলা বিঘ্ন করা সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে। এসব কার্যক্রম জানতে পেরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা প্রত্যেকেই কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য। তারা মাদক সেবন সহ বিভিন্ন রাস্তাঘাটে গলিতে রাতের বেলায় চুরি, ডাকাতি, দস্যূতা, ছিনতাই চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল বলে অকপটে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরদী থানায় মামলা দায়েরের পর থানায় হস্তান্তর করা হয়।




















