বাংলাদেশ সকাল
শুক্রবার , ২ আগস্ট ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

উত্তরায় আন্দোলনরত শিক্ষার্থীদের সংগে পুলিশ ও আ.লীগের সংঘর্ষ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২, ২০২৪ ১১:২৩ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকার উত্তরায় চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আ.লীগের সংঘর্ষ হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার বিকাল ৪টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে পুলিশ।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে উত্তরা ১০ নম্বর সেক্টরের জমজম টাওয়ার সংলগ্ন ব্রিজের কাছে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীদের একটি অংশ। আর উত্তরা ১১ নম্বর সেক্টরে মাইলস্টোন কলেজের সামনে অবস্থান নেন শিক্ষার্থীদের আরেকটি অংশ।

তাদের এই কর্মসূচি সামনে রেখে আওয়ামী লীগের সমর্থকরা উত্তরা ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

দুই জায়গাতেই শিক্ষার্থী ও পুলিশ সদস্যদের মুখোমুখি অবস্থানে দেখা যায়। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বিকাল সোয়া ৪টার পর আওয়ামী লীগ সমর্থকরা মাইলস্টোন কলেজের দিকে থাকা শিক্ষার্থীদের ধাওয়া দেয়। শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া দেয়। এ সময় পুলিশও শিক্ষার্থীদের ধাওয়া দেয় এবং সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে করে। এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

সংঘর্ষে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১ নম্বর রোডে অবস্থিত ভুবন লন্ড্রি হাউজের মালিক দুলাল হাওলাদারের মাথায় ইট লাগে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরা ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের মাঝে গুলিবিদ্ধ হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী তাহমিদ হুজাইফা।

 

হুজাইফার বন্ধু সাদমান ওয়াসিফ সকাল সন্ধ্যাকে জানান, তার চোখে গুলি লেগেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কেন্দ্রীয় নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে শেরপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

ভারতে ১৯৬ মহিলা কারাবন্দী অবৈধ গর্ভবতী ; সুপ্রিম কোর্টের উদ্বেগ

সীতাকুণ্ডে কাচাঁবাজার মোবাইল কোর্ট, বিভিন্ন জনকে জরিমানা

সীতাকুণ্ডে স্ক্যাভেটের দিয়ে গরু ও মুরগী ফার্ম গুড়িয়ে দেয়া ও গাছ কাটার ঘটনা ৮ জনের বিরুদ্ধে মামলা

পীরগঞ্জে ৩ সাংবাদিকে প্রাণ নাশকের হুমকি, থানায় লিখিত অভিযোগ  

বইলর-ধানীখোলা আহলুস সুন্নাত ওয়াল জামা’য়াতের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন

গাজীপুরে ডিসি অফিসের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী গুলিবিদ্ধ

কাশিয়ানীতে বাসের ধাক্কায় মটর সাইকেল আরোহী নিহত

শেরপুরে আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে ‘গ্রীন ভয়েস’ এর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

চুরি করে ধরা খেয়ে অপরাধ ঢাকতে খুন করা হয় তৃতীয় লিঙ্গের পলিকে