বাংলাদেশ সকাল
রবিবার , ৫ মার্চ ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহবান – মেয়র ইকরামুল হক টিটু 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৫, ২০২৩ ৯:৩৮ পূর্বাহ্ণ

এনামুল হক ছোটন॥ বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, দেশের উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিতে হবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ মানুষের উন্নয়নের রাজনীতি করে, আওয়ামী লীগের হাত ধরেই দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যায়।

৪ মার্চ শনিবার বেলা ১১ টায় টাউন হল ভাষা সৈনিক শামসুল হক মুক্তমঞ্চে দেশব্যাপী বিএনপি জামাত চক্রের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের অন্তর্গত ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ নং ওয়ার্ডের নেতাকর্মীরা এ সমাবেশে অংশগ্রহণ করে।

সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গোলাম ফেরদৌস জিল্লু, সাবেক সহ-সভাপতি আব্দুর রহমান আল হোসাইন তাজ, সাবেক সহ-সভাপতি শাহজাহান পারভেজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর শহীদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপন, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ, সাবেক আইন সম্পাদক মোঃ তাজুল ইসলাম খোকন।

সমাবেশের সভাপতিত্বে করেন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হাফিজ এবং সঞ্চালনা করেন ০৭নং ওয়ার্ড আওয়ামী লীগের বিপ্লব সরকার বিল্লু।

এছাড়াও বক্তব্য রাখেন প্যানেল মেয়র -০৩ শামীমা আক্তার, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. রাশিদা তাহমিনা প্রীতি, ১,২,৩ নং ওয়ার্ড মহিলা কাউন্সিল সেলিনা আক্তার, মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য আনোয়া খাতুন এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাথরঘাটায় পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু : বাবার অভিযোগ মারা হয়েছে

সাংবাদিকের উসকানিতে রাজনীতিবিদের সুড়সুড়ি

বন্যার্তদের জন্য বাংলাদেশ-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের ২২ লাখ টাকার সাহায্য প্রদান 

ঈদগাঁও এর সংবাদকর্মী সাগরের পিতার প্রথম মৃত্যুবার্ষিকী আজ 

বাগমারায় ৭ হাজার নারী পেলো ইঞ্জিঃ এনামুল হকের ঈদ উপহার 

কাভার্ড ভ্যান সহ ৪০ লক্ষ টাকা সমমূল্যের বিদেশে রপ্তানীমুখী পন্য উদ্ধার করেছে সীতাকুন্ড থানা পুলিশ

উপজাতি হত্যার বিচারের দাবীতে তালতলীতে বিক্ষোভ ও মানববন্ধন

যশোরের প্রধান ডাকঘরে পৌনে ২ কোটি টাকা আত্মসাত মামলার চার্জশিট দাখিল

ডাসারে তিন প্রতিবন্ধী বোনের মানবেতর জীবনযাপন 

বাগমারায় বিল নার্সারিতে উৎপাদিত পোনা মাছ অবমুক্ত