বাংলাদেশ সকাল
শনিবার , ১৮ নভেম্বর ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

এডভোকেট আতাউর রহমান শামীম মৌলভীবাজার-২ আসনের মনোনয়ন ফরম কিনলেন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৩ ১:৪৮ অপরাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক, সাপ্তাহিক গনবাংলার সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আতাউর রহমান শামীম। খবর বাপসনিউজ।

শনিবার (১৮ নভেম্বর ২০২৩) দুপুর ১২টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এডভোকেট আতাউর রহমান শামীমের পক্ষে তার ম্যানেজার এই মনোনয়ন ফরম কিনেছেন।

এর আগে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর ২০২৩। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর ২০২৩ থেকে ৫ জানুয়ারি ২০২৪, সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি ২০২৪, রবিবার।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মিয়ানমারের জাতীয় গ্রন্থাগারে বই অনুদান দিয়েছে বাংলাদেশ দূতাবাস

সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

ঢাকা মহানগর উত্তরে নব্য বিএনপির কর্তৃক ত্যাগী বিএনপি নেতার উপর হামলার অভিযোগ 

যশোর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৫৫ বোতল ফেনসিডিলসহ আটক-১

ঝিনাইদহে ৭ দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

ঈদগাঁও পুলিশের অভিযানে ৩ অপহরনকারী আটক 

শাজাহানপুরে বৃষ্টির জন্য বিভিন্ন স্হানে ইসতিসকার নামাজ আদায়

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪৫০ পিস ইয়াবা ও নগদ টাকা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

নওগাঁর আত্রাইয়ে বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে আনন্দের হাসি

সিদ্ধিরগঞ্জের এ্যাকটিভ হাইস্কুলের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান