বাংলাদেশ সকাল
শনিবার , ৬ এপ্রিল ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কালিয়ায় জমি দখলের চেষ্টা; জোর পূর্বক গাছ কাটার অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৬, ২০২৪ ১২:১৬ পূর্বাহ্ণ

 

মোঃ হাচিবুর রহমান, কালিয়া ( নড়াইল): নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের কাঠাদুরা পশ্চিম পাড়া গ্রামে তহিদ মোল্যা গংদের রেকর্ডীও জমির গাছ জোর পূর্বক কাটার অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত রকমান মোল্যার ছেলে সরোয়ার মোল্যার বিরুদ্ধে।

৫ এপ্রিল (শুক্রবার) সকালের দিকে এ গাছ কাটার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীরা ৯৯৯ এ ফোন দিলে নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে এসে গাছ কাটা বন্ধ করে দেন এবং মাওলি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আশরাফুল আলমের জিম্মায় গাছটি রেখে আাসেন। তোহিদ মোল্লার ওই গ্রামের মৃত রাহাজেদ মোল্যার ছেলে।

ভুক্তভোগী তহিদ মোল্যা জানান, জমিটা তার বাপ দাদার পৈত্রিক সম্পত্তি, ২৬, ৬২ ও হাল রেকর্ড তার বাবার নামে আছে। বাবার মৃত্যুান্তে ওই সম্পত্তি ৭ ভাই বোনের নামে নামপত্তন করে নিয়মিত সরকারী কর খাজনা পরিশোধ করে আসছেন। কিন্ত পাশ্ববর্তী সরোয়ার মোল্যা কোন কাগজপত্র ছাড়াই তাদের রেকর্ডীও জায়গায় জোর করে বসবাস করে আসছে। এ বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান থাকা অবস্থায় আজ সকালে সরোয়ার মোল্যা নালিশি জমিতে থাকা বড় সিরিস গাছ কাটতে গেলে বাঁধা দিলে মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। অতঃপর ৯৯৯ এ ফোন করলে পুলিশ ব্যবস্থা নেয়।

তহিদ মোল্লার ভাই প্রবাসী জিয়া মোল্লার স্ত্রী সালমা বেগম বলেন, তার স্বামী ও দেবর বাহিরে থাকে। এই সুযোগে সরোয়ার মোল্লা পেশী শক্তি খাটিয়ে আমাদের সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে। আমাদের গাছও তারা জোর করে কেটে নিয়ে যাচ্ছে। আমরা এ বিষয়ে সুষ্ঠ বিচার চাই।

মামলা চলমান থাকা অবস্থা কেন গাছ কাটলেন? এ প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত সরোয়ার মোল্যা। এমনকি তার স্বপক্ষের কোন কাগজও তিনি দেখাতে পারেননি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডিবি পুলিশের অভিযানে ঈশ্বরগঞ্জ থানার চাঞ্চল্যকর সোহেল হত্যার ‍রহস্য উদঘাটন ও হত্যাকারী গ্রেফতার

ডিমলায় ৩শ কোটি টাকার সরকারি সম্পত্তি দীর্ঘদিন জবরদখল; উদ্ধার ব্যাহত

চন্দনাইশে মাওলানা নুরুল ইসলাম’র স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খুলনার ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা 

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের পর দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

খুলনার কয়রা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

রাসিক মেয়র প্রার্থী লিটনকে বিজয়ী করতে আঃ রাজ্জাক এর উদ্যোগে প্রচারণা

বাংলাদেশ আ.লীগ নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করছে – মসিক মেয়র ইকরামুল হক টিটু 

পঞ্চগড়ে শীত উপহার পেল ৭ হাজার শিক্ষার্থী

রাণীনগরে ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় জরুরী সভা অনুষ্ঠিত