বাংলাদেশ সকাল
রবিবার , ১৮ জুন ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩৫০ পিচ ইয়াবা সহ আটক ৩

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৮, ২০২৩ ৮:২৫ অপরাহ্ণ

আল আমিন বাবু, লালমনিরহাট॥ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মাদক বিরোধী পুলিশি অভিযানে ৩৫০ পিচ ইয়াবা ও ৪ টি মোবাইল সেট সহ তিন জনকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

আজ ১৮ই জুন ( রবিবার) উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারখাতি এলাকায় রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃত আসামীরা হলেন- অত্র এলাকার জহুরুল ইসলামের পুত্র সাকিবুল ইসলাম (২০), আবুল কাশেমের পুত্র রেজাউল করিম (২৩) হাবিবুর রহমানের পুত্র রফিক (৩০)।এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে পলাতক জয়নাল আবেদীনের পুত্র জাকির হোসেন (৩০) ওবায়দুল হকের পুত্র বাদশা মিয়া (৪০) লাইনম্যান প্রমুখ।

এ বিষয়ে কালীগঞ্জ থানার পুলুশ পরিদর্শক (নি:) চার্জ অফিসার হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সুত্রে সংবাদ পেয়ে আমি নিজেই আমার অফিসাস্ টিম নিয়ে অভিযান পরিচালনা করি। এ সময় ৩৫০ পিচ ইয়াবা ও ৪ টি মোবাইল সেট সহ তিনজন কে আটক করা হয়েছে। ২ জন পলাতক রয়েছেন। তাদের দ্রুত গ্রেফতারের চেস্টা চলছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনীর ১০(ক)/ এ আসামীদের বিরুদ্বে মামলা রুজু করা হয়েছে। যাহার মামলা নং ১৭। ধৃত আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে। তিনি আরোও বলেন, বর্তমানে কালীগঞ্জ থানায় জুয়া জিরো টলারেন্স আনা হয়েছে। আর মাদক বিরোধী এ অভিযান সব সময় অব্যাহত থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ৪র্থ পর্যায়ে ১৬০টি ভূমিহীন-গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর ঘর

রাণীশংকৈলে সাড়ম্বরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত 

পাইকগাছায় ভয়াবহ লোডশেডিং: দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

চট্টগ্রাম ষোলশহরে পাহাড় ধসে শিশু কন্যাসহ বাবা’র মর্মান্তিক মৃত্যু

বরগুনার আমতলীতে চিকিৎসক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২ 

সংলাপের যথেষ্ট সময় নেই, ডোনাল্ড লু’র চিঠির জবাবে আ.লীগ

তলতলীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

গোলাম মোর্তোজা যুক্তরাষ্ট্রে প্রেস মিনিস্টার পদে নিয়োগ পেলেন

নৌকা প্রতীকে ভোট চাইলেন প্রধানমন্ত্রী  

দেবহাটায় উত্তরনের প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরন