বাংলাদেশ সকাল
বুধবার , ৯ এপ্রিল ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কাশিয়ানীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে আহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৯, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ

 

মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ফিরোজ মিয়া( ৪০) নামের এক কৃষককে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

গত (৮ এপ্রিল) মঙ্গলবার ভোর রাতে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের কলসি ফুকরা গ্রামে এঘটনা ঘটে।

আহত কৃষক ফিরোজ মিয়াকে গোপালগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় আহতের ছেলে রহমত আলী মিয়া বাদী হয়ে আজ কাশিয়ানী থানায় অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়রা জানান জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী তোয়েব মোল্লার সাথে বিরোধ চলে আসছিল। গত কাল ভোররাতে ফিরোজ মিয়া শ্যালো মেশিন দিয়ে পাট খেতে পানি দেয়ার জন্য জমিতে যান।এ সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ তোয়েব মোল্লা ও তার লোকজন দেশীয় অস্ত্রসহ আক্রমণ করে গুরুতর আহত করে। গুরুতর আহত ফিরোজ মিয়ার আত্মীয়-স্বজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে অভিযুক্ত তৈয়ব মোল্লার নিকট জানতে চাইলে ফিরোজ মোল্লাকে মারধরের অভিযোগ অস্বীকার করেন।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে আমি একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মুসলিম জাতীয়তাবাদী নতুন রাজনৈতিক দল ‘জাতীয় বিপ্লবী পরিষদে’র কেন্দ্রীয় কমিটি ঘোষণা

ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না শালা দুলাভাইয়ের

নওগাঁয় প্রকৃতি জীবন ক্লাবের বৃক্ষরোপন ও চারা বিতরণ

নারী নিপীড়নের বিরুদ্ধে যশোরে ছাত্রদলের মানববন্ধন 

বেনাপোলে অপহৃত ৫দিন পর ফারুকের মৃতদেহ মিলল মাগুরাতে

পঞ্চগড়ে ইয়ুথ ফুটবল ডেভেলপমেন্টের সমন্বয় ও পরিচিতি সভা 

কক্সবাজার মহেশখালীতে পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করবে পানের ভাস্কর্য

নওগাঁর আত্রাইয়ে প্রাথমিক ও জুনিয়র মেধা যাচাই পরীক্ষা ২০২৪ ফলাফল প্রদান এবং পুরস্কার বিতরণ 

সৌরভ চত্বরের মোড়ক উন্মোচনে বিতর্কিত ব্যক্তির উপস্থিতি নিয়ে গুঞ্জন: ইউএনও’র দৃঢ় প্রতিবাদ, গ্রেপ্তার অভিযুক্ত ব্যক্তি

পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জামায়াত নেতা মাও: আবুল কালাম আজাদ