বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কাশিয়ানীতে ৯ কেজি গাঁজাসহ দুই ভাই আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ

 

মোঃ আশরাফুজ্জামান : গোপালগঞ্জের কাশিয়ানীতে নয় কেজি গাঁজাসহ মাদক কারবারি দুই ভাইকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার সময় কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) তুষার মৃধার নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলো, উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামের চুন্নু শেখের দুই ছেলে মানিক শেখ (৩৫) ও রতন শেখ (২০)।

এসআই তুষার মৃধা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামে অভিযান চালিয়ে দুই ভাইকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা কার্টুন তল্লাশি করে নয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পটুয়াখালীর মরিচবুনিয়ায় ব্যবসায়ীর টাকা ছিনতাই

ইসরায়েলের দখলদারিত্ব বন্ধে বাংলাদেশের ভোট

জাতীয় স্কুল-মাদ্রাসা ক্রীড়া ঈদগাঁও উপজেলার প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্ভোধন

ডাসারে অবৈধ ড্রেজার ভেঙ্গে দিলেন ইউএনও

টাকা নিয়ে কড়ি আনার কথা বলে পালালেন ওঝা; মাঝরাতে লাশ দাফন

১লাখ ৮০ হাজার টাকায় রফাদফা : রংপুরে আইডিয়াল হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

যশোরে ১৬১টি গির্জায় আলোকসজ্জার মধ্যে দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড় দিন পালিত

ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ: আ.লীগের সাবেক তিন সংসদ সদস্যসহ ৩২৯ জনের বিরুদ্ধে মামলা

রুপালী ব্যাংক পিএলসি জয়নগর শাখার নতুন ভবনে কার্যক্রমের উদ্বোধন 

আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন : সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড