বাংলাদেশ সকাল
বুধবার , ২১ জুন ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কুড়িগ্রামে দুধকুমার নদের পানি বৃদ্ধিতে নিম্মাঞ্চল প্লাবিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২১, ২০২৩ ১১:৪১ অপরাহ্ণ

আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)॥ ভারি বৃষ্টিপাত আর উজানের ঢলে নদ-নদীর পানি হু হু করে বাড়ছে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বুধবার (২১ জুন) দুপুর পর্যন্ত উপজেলার দুধকুমার, ফুলকুমার, কালজানী, গঙ্গাধর ও সংকোষসহ সব কয়েটি নদ নদীর পানি বৃদ্ধির ফলে নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে।

বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও নদীর তীরবর্তী চর ও ডুবো চর এলাকার কয়েক হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।

এছাড়াও উপজেলার পাইকেরছড়া, শিলখুড়ি,চরভূরুঙ্গামারী,ও বলদিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামের চরাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে শাক-সবজি, পটল, মরিচ, পাট ক্ষেত সহ অনেক ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।

রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় শ্রমজীবী মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে গবাদিপশুর খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে করে আসন্ন কুরবানী ঈদের গবাদি পশু বিক্রিতে লোকসানের আশঙ্কা করছেন খামারীরা।

উপজেলার চর বলদিয়া গ্রামের কৃষক বানু মিয়া বলেন, বন্যার পানি চারপাশে থৈ থৈ করছে। পানিতে গবাদিপশুর খাবার যোগাতে খুব কষ্ট হচ্ছে। খাদ্যের অভাবে গবাদি পশুর স্বাস্থ্য কমে যাওয়ায় সম্ভবত ভালো দামে বিক্রি করতে পারবো না।

উপজেলার পাইকেরছড়া গ্রামের দিনমজুর আব্দুল গনী বলেন, কয়েকদিন আগের বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত ঘর এখনো মেরামত করতে পারিনি।

ভারতের আসাম, মেঘালয় ও হিমালয় পাদদেশীয় বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির ফলে কুড়িগ্রামের ধরলা ও দুধকুমারের পানি বৃদ্ধি পেয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ-আল-মামুন বলেন, জেলার ওপর দিয়ে প্রবাহিত সব নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখনো বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী ২২ ও ২৩ জুন এসব নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানতে পেরেছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ড্রেজার ব্যবসার সাথে সম্পৃক্ত নই : সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মতি

কুড়িগ্রামে বাসের ধাক্কায় ২ জন নিহত

ডাসারে যুবদলের ৪৬’তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান

কক্সবাজারের কস্তুরাঘাটের দৃষ্টিনন্দন সেতুতে পর্যটকদের ভীড় 

খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে অনুদান ও বই বিতরণ 

পারুলিয়ায় ৫০টি অপুষ্টি শিশুর পরিবারে পুষ্টি সামগ্রী বিতরণ

জাতীয় পরিসংখ্যান দিবসের আমতলীতে র‌্যালী

আমতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুপিয়ে জখম 

না’গঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায় অব্যাহত রয়েছে গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচি

তত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবেনা : দুলু