বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০২৩ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কুড়িগ্রাম থেকে হেলিকপ্টারে বধু নিয়ে গেলেন পরিচ্ছন্নতা কর্মী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৯, ২০২৩ ১২:০৪ পূর্বাহ্ণ

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু॥ আজ কুড়িগ্রামে এক অভাবনীয় ঘটনা ঘটে গেল। শহরের নববধূ সনিতা রানী (১৮) কে হেলিকপ্টারে করে নেত্রকোনা জেলায় উড়িয়ে নিয়ে গেল হরিজন সম্প্রদায়ের যুবক অপু বাঁশফোড়।

ঘটনাটি শহরে টক অবদি টাউন। শুধু তাই নয় পুরো বিয়ে ভিডিও করা হয়েছে ড্রোন দিয়ে। এ ঘটনায় খুশি পুরো হরিজন পল্লী। দুপুরে কুড়িগ্রাম স্টেডিয়াম থেকে নববধূকে নিয়ে যাওয়ার সময় পুরো স্টেডিয়ামে ছিল উপচে পরা মানুষের ভীড়। পুরো ঘটনা এক নজর দেখতে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন ভীড় জমায় সেখানে।

হরিজন যুব সম্প্রদায় কমিটির সাধারণ সম্পাদক জয়কুমার বাঁশফোড় জানান, কুড়িগ্রাম এলজিইডি বস্তির হরিজন সম্প্রদায়ের অধিবাসী ভূট্টুলাল রবিদাসের তৃতীয় কন্যা সনিতা রানীর সাথে নেত্রকোনা জেলার জয়নগর হাসপাতাল এলাকার মৃত: দীলিপ বাঁশফোড়ের ছোট ছেলে অপু বাঁশফোড়ের সাথে বিয়ে সম্পন্ন হয় মঙ্গলবার রাত ২টার সময়। বুধবার সকালে সকল কার্যক্রম শেষে দুপুর দেড়টার সময় নববধুকে হেলিকপ্টারে উড়িয়ে নিয়ে যান বর অপু বাঁশফোড়।

জানা গেছে পারিবারিকভাবেই বিয়েটা অনুষ্ঠিত হয়। ছেলে নেত্রকোনায় পাঠশালা ব্যান্ডে কাজ করে এবং একজন পরিচ্ছন্ন কর্মী হিসেবে সরকারি চাকুরী করে।

বর অপু বাঁশফোড় জানান, আমার বাবার স্বপ্ন ছিল ছেলের বউকে হেলিকপ্টারে বাড়ীতে নিয়ে আসবে। তার ইচ্ছে পুরণ করতে এই ব্যবস্থা করেছি। এজন্য অনেক দিন থেকে অর্থ সংগ্রহ করে আসছি। আমার পরিবারও সহযোগিতা করেছে। ঘন্টায় ৮০ হাজার টাকা করে ৩ঘন্টার জন্য হেলিকপ্টারটি ভাড়া করা হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন।

 

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রিমান্ড শেষে কারাগারে ফারুক খান

ঈদগাঁও নদী থেকে যুবকের মরদেহ উদ্বার 

শিবপুরে নৌকার সমর্থনে আওয়ামী লীগের নির্বাচনী যৌথ মতবিনিময় সভা 

জগন্নাথপুরে এডভোকেট শাহীনের পিএইচডি ডিগ্রি অর্জনে শোকরানা মাহফিল

গঙ্গাচড়ায় কৃষকের ভুট্টা ক্ষেত রাতের অন্ধকারে ট্রাক্টর দিয়ে চাষ করল দুর্বিত্তরা

যশোরের সড়কে মৃত্যুর মিছিল, লম্বা হচ্ছে প্রতিদিন

গুরুদাসপুরে নাইট ক্রিকেট ও ব্যাডমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত 

রাজশাহীতে লংকাবাংলা সিকিউরিটিজের ডিজিটাল বুথের উদ্বোধন

বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় ৪টি ককটেল উদ্ধার

এনবিআরের নতুন আদেশে অতিরিক্ত শুল্ক আদায়: বেনাপোল বন্দরে আটকা পড়েছে অর্ধশতাধিক পচনশীল পণ্যবাহী ট্রাক