বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কৃষক শহিদুলের দুই চোখ উপড়ে দিলো দুর্বৃত্তরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৬, ২০২৫ ১১:৫৯ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক :

যশোরের বকচর করিম তেল পাম্প এলাকায় এক যুবক তার খালুর দুটি চোখ উপড়ে ফেলে পালিয়ে গেছে। এ ঘটনা ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে আটটায়। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে এই হামলা ঘটে। আহত শহিদুল ইসলাম বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত শহিদুলের ছেলে জানিয়েছেন, তার বাবা কৃষি কাজ করেন, আর খালাতো ভাই সাদ্দাম হোসেন ট্রাক ড্রাইভার ও মাদকাসক্ত। তিনি বলেন, ঘটনার রাতে সাদ্দাম আকস্মিকভাবে তার বাবার উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তার বাবার চোখে আঘাত করে, পরে পালিয়ে যায়। শহিদুলকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

শহিদুলের মেয়ে মারুফা জানান, তার বাবা এবং প্রতিবেশী তৌহিদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল। বিভিন্ন সময়ে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছিল। মারুফার দাবি, সাদ্দামের তৌহিদের সাথে শত্রুতা ছিল এবং তৌহিদের পরিকল্পনায় সাদ্দাম তার বাবার উপর হামলা চালিয়েছে। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের ধরতে একাধিক টিম মাঠে নেমেছে। তদন্ত চলছে।

এদিকে, এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সর্বশেষ - এক্সক্লুসিভ