বাংলাদেশ সকাল
বুধবার , ১১ জুন ২০২৫ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কৃষি উপদেষ্টার বারটান পরিদর্শন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১১, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ৯ জুন সোমবার কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) পরিদর্শন করেন। কৃষি মন্ত্রণালয়ের অভিভাবক এবং বারটান পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে অবস্থিত বারটানের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে প্রতিষ্ঠানটির অবকাঠামো ও কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি চলমান গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দেশের জনগণের পুষ্টিমান উন্নয়নে বারটানকে আরও কার্যকর ভূমিকা রাখতে নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বারটানের প্রশাসনিক ভবনের পাশে ঔষধি উদ্ভিদ প্লটে একটি অর্জুন বৃক্ষ রোপণ করেন।

উপদেষ্টা মহোদয় বারটানের বিভিন্ন গবেষণা ও প্রদর্শনী প্লট, পোলট্রি ও গবাদি পশু পালনের শেড, আধুনিক যন্ত্রপাতিসম্পন্ন ল্যাবরেটরি ইত্যাদি পরিদর্শন করেন এবং বারটানের সকল পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বারটানের নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব রেহেনা আকতার, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া , পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সহ বারটানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দুইবার উচ্ছেদের পরও থামছেনা টায়ার পুড়িয়ে কালো তেল উৎপাদন, পরিবেশের মারাত্মক বিপর্যয়

বাগমারার গোয়ালকান্দিতে শোক দিবস পালনের লক্ষ্যে কৃষক লীগের প্রচার মিছিল ও পথসভা

কক্সবাজারে বঙ্গবন্ধু আন্তজার্তিক বিচ ভলিবল শিরোপা জিতলো শ্রীলঙ্কার নারী দল 

নালিতাবাড়ীতে ৭৭৪ বোতল বিদেশি মদসহ গ্রেফতার- ২

আমতলীতে মহিলা কলেজ প্রভাষকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

একটি দেমী তৈরী এলজি, কার্তুজ সহ যুব দলের নেতা আটক

ট্রাম্পের মন্ত্রিসভায় ইসরাইলপন্থিদের নিয়োগে আমেরিকার মুসলিমরা হতাশ

রাজশাহীতে লংকাবাংলা সিকিউরিটিজের ডিজিটাল বুথের উদ্বোধন

আমতলীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সড়ক সপ্তাহ পালন উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ