বাংলাদেশ সকাল
রবিবার , ১৮ জুন ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় গঙ্গাচড়ায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৮, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি॥ রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে উপজেলা যুবলীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৮ জুন বিকেলে গঙ্গাচড়া বাজারের জিরো পয়েন্টে জেলা যুবলীগের সদস্য ও উপজেলা যুবলীগের আহবায়ক আতাউর রহমান আশিকের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য রবিউল ইসলাম রেজভী।

সমাবেশে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন বক্তৃরা। এছাড়া আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় পর্যায়ে নৌকার প্রার্থী চেয়ে নৌকা মার্কার পক্ষে সাধারণ জনগনকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। সমাবেশ থেকে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে যারা পায়েতারা করছে তাদের কঠোর হুশিয়ারী দিয়ে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য কামরুজ্জামান লিটন, উপজেলা যুবলীগ সদস্য সাইদুল হাসান টিপু, মিজানুর রহমান মিজান, সাবেক ছাত্রনেতা শফিয়ার রহমান স্বপন, সাবেক ছাত্রনেতা জুয়েল রানা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, যুবলীগ সদস্য আব্দুল আজিজ, ইবনে সবুজ, জাদু মিয়া, মাসুদ পারভেজ, সবুজ মিয়া, হাবিবুর রহমান রওশন, হাসিবুর রহমান পাপ্পু, শাফিউল ইসলাম তুহিন, সাবেক ছাত্রনেতা রিম সরকার,আশিক,জাহিদুল হাসান রানা,দাউদ হায়দার, আরিফ, সোহেল জংসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত যুবলীগের নেতৃবৃন্দ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

১৫ বছর পর প্রকাশ্যে ড্যাব যশোর শাখা; বাড়াবাড়ি করলে আমলনামা টেনে বিচারের হুশিয়ারি

মহেশখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভাগমনে ঈদগাঁওতে পৃথক পৃথক প্রস্তুতি সভা 

শামীম ওসমান নৌকা প্রতীক পাওয়ায় সাবেক কাউন্সিলর আলহাজ্ব ওমর ফারুক এর আনন্দ শোভাযাত্রা

সীতাকুণ্ডে ট্রাকের পিছনে মাইক্রোবাসের ধাক্কা; ঘটনাস্হলেই দুইজন নিহত

ভাষা শহীদদের স্মরণে রাজশাহী সাংবাদিক সংস্থার শ্রদ্ধাঞ্জলি

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিআরইউ’র ১২’তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

এসবিএসকেএস এর পথচলার ৫০বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় সংখ্যালঘুর জমি প্রতারণা করে লিখে নিয়ে উচ্ছেদে মারডাং, আহত ২ 

ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানের বিজয় র‌্যালি অনুষ্ঠিত 

আত্রাইয়ে নামাজ আদায়ে ২০৮ মুসল্লি পেলেন বাইসাইকেল