বাংলাদেশ সকাল
রবিবার , ২৮ মে ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কোটচাঁদপুরে বোমা হামলা, শিশু সহ আহত ৩

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৮, ২০২৩ ৯:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া॥ ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার তালসার বাজার পাড়ার ইসাহাক আলী পাঠান (৬০) বাড়িতে বোমা নিক্ষেপ করা হয়। বীর মুক্তিযোদ্ধা সন্তান মোঃ ইসাহাক আলী পাঠান ওরফে সন্টু জানান গতকাল (২৭ই-মে) শনিবার রাত ১০ টার সময় বাড়ির ছাদের উপর কি যেন একটা শব্দ হলে অনেক খোঁজা খুঁজি করি কোন কিছু পাওয়া যায়নি।

হঠাৎ আজ বেলা ১১ টা ৪৬ মিনিটের দিকে একটি অপরিচিত মোবাইল নাম্বার থেকে ফোন করে বলে তুই এখনও মরিসনি?কাল তোর বাড়ি বোমা নিক্ষেপ করা হয়েছে তাও তুই মরিসনি বোমা খুঁজে বের করে বোমের উপর পানি ঢাল এবং পাঁচ লাখ টাকা দিবি রেডি কর।

এরপর রবিবার বিকাল ৫.৩০ মিনিটের দিকে আমার ছেলে মোঃ আব্দুল আজিজ বন্ধন(০৯) গুরুতর জখম হয়। কালো টেপ দিয়ে মোড়ানো বল আকৃতির মত দেখে খেলা করতে গিয়ে একপর্যায়ে ছুড়ে মারে, সাথে সাথে বিকট শব্দে সেটি বিস্ফোরিত হলে আমার ছেলে আহত হয়। তার সাথে খেলতে থাকা আমার নাতি খালিদ ৯ মাস ও ছোট মেয়ে জুথি (১৩) সহ আহত হয়।

বন্ধনের অবস্থা গুরুতর হওয়ায় কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বাকী ২ জনকে গ্রামের চিকিৎসক দ্বারা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে কথা বলা হয় তালসার পুলিশ ক্যাম্প ইনচার্জ এস,আই মোঃ আজগর আলী’র সাথে কথা হলে তিনি জানান, স্থানটি পরিদর্শন করেছি। উর্ধতন কতৃপক্ষের নির্দেশে তদন্ত সাপেক্ষে ব্যবস্হা নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী পন্থিদের জয়

ফুলপুরে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে মোবাইল কোর্ট 

শেরপুরে ‘ সেতু এগ্রো ইন্ডাস্ট্রিজ’ থেকে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পাথরঘাটায় ১৪ জন কোরআনের হাফেজকে পাগড়ি দিয়ে সন্মাননা

ফুলপুরে আসন্ন যীশু খ্রীষ্টের জন্ম উৎসব উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা 

‘দিদির সুরক্ষা কবজের’ শুভ সূচনা যুব তৃনমূল দলের সভাপতি ইমরান মোল্লার

নাটোরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল 

কাউন্সিলরের দেওয়া প্রতিশ্রুতি; ২ বছর পরে ভোটাররা বলছে শুভংকরের ফাঁকি

সীতাকুণ্ড নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রেসক্লাবের মতবিনিময়

অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সেনাবাহিনীর