বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ক্ষেতলালে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মানববন্ধন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১১:০৭ অপরাহ্ণ

 

মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলালে তৃতীয় শ্রেণীর ছাত্রী তাসনিয়া জান্নাত হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল দশটায় উপজেলার বটতলী বাসস্ট্যান্ডে সানরাইজ মডেল স্কুলের আয়োজনে শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এতে বক্তব্য রাখেন,ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাহাবুব আলম,পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কুদ্দুস, বড়তারা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান নূরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রহমান,শালবন রহমানীয়া মাদ্রাসার শিক্ষক শামীম ওসমান প্রমুখ।

গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বটতলী সানরাইজ মডেল স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তাসনিয়া জান্নাতের বস্তা বন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যা কান্ডের মূল আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

এ সময় শিক্ষার্থী, শিক্ষক,অভিভাবক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ এলাকার সাধারণ জনগণ উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কালিগঞ্জে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন 

গৌরীপুরে প্রধান শিক্ষকসহ ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে ৪০ লাখ টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগ

গৃহবধু অর্পিতাকে হত্যা করা হয়েছে অভিযোগ পরিবারের 

হরিপুরে দুর্বৃত্তের হামলায় ছাত্রলীগ সভাপতিসহ আহত ৩

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রামে প্রথাগত নারী নেতৃত্ব বৃদ্ধির দাবীতে কর্মশালা 

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন সীতাকুন্ডের ইউএনও রফিকুল

শেরপুরে ঝিনাইগাতী সীমান্তে ৩৮০ বোতল ভারতীয় নিষিদ্ধ মদ জব্দ 

গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল, ছাতা ও বাঁশি বিতরণ: পেশাগত দায়িত্বে সততার নির্দেশ ইউএনও’র

বাংলাদেশ কখনো বাইরের হস্তক্ষেপের কাছে মাথা নত করবে না : প্রধানমন্ত্রী

সুমাইয়া সাবরিন বৃষ্টির সন্ধান চাই পরিবার