বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৬ আগস্ট ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

খুলনার পাইকগাছায় চিংড়ী ঘের জবর দখল নিয়ে পৃথক দু’টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৬, ২০২৪ ৯:০১ অপরাহ্ণ

 

মোঃ ফিরোজ আহমেদ (পাইকগাছা) খুলনা: খুলনার পাইকগাছায় ১২৫ বিঘার চিংড়ী ঘের জবর দখল করে নেয়ায় দখলকারীর বিরুদ্ধে পৃথক দুটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে ঘের মালিক আয়ুব আলী গাজী ও শেখ ফসিয়ার রহমান উপজেলার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলনে পৃথকভাবে লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গণ ঘেরের পক্ষে আয়ুব আলী বলেন, উপজেলার নোয়ালতলা মৌজায় ১১৯ বিঘা জমিতে ডিডমুলে জমি রেজিষ্ট্রেশন করে। যার রেজিঃ নম্বর ২৯৭/২০। তারা জমির মালিকদের হারির টাকা পরিশোধ করে ২০২৪ সালে চিংড়ী চাষ শুরু করে। অন্য দিকে ফসিয়ার রহমান বলেন, তিনি নিজ পৈত্রিক ৬ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে চিংড়ী চাষ করে আসছেন। এসময় সংবাদ সম্মেলনে দুজনই বলেন প্রতিপক্ষ শেখ আনারুল ইসলাম বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে বহিরাগত লোকজন নিয়ে আমাদের ঘের জবর দখল করে নিয়েছে। ভাংচুর করেছে বাসা বাড়ী, লুপট করে সবকিছু।

যাতে ফসিয়ার রহমানের প্রায় ১ লাখ ২০ হাজার টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে গণঘেরের মালিকদের ১৩ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংবাদ সম্মেলনে প্রকাশ করেন।

এ ব্যাপারে শেখ আনারুল ইসলাম বলেন, আমার ঘের যারা লুপট করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে তারাই  সংবাদ সম্মেলনে মিথ্যা অভিযোগ করছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ করেছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মসিকে নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা

আকস্মিক বন্যায় অন্তত ২৩ ভারতীয় সেনা নিখোঁজ: সেনাবাহিনী

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে চান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. শামসুল ইসলাম ভুইয়া

জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

যশোরে মাদক সেবনকে কেন্দ্র করে এক ব্যক্তি নিহত

নাটোরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত 

নওগাঁর আত্রাই বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

কুশনা ইউনিয়নে টিসিবির কার্ড নিয়ে চলছে নয় ছয় কান্ড, গ্রাহক ভোগান্তি

রাণীশংকৈলে গনহত্যা দিবস পালিত

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে কলেজ ছাত্র নিহত