বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গঙ্গাচড়ায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৩, ২০২৫ ৩:২৯ পূর্বাহ্ণ

 

রংপুর ব্যুরো :

রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১২মার্চ) দুপুরে উপজেলা ৫০ সয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু মোঃ আলেমুল বাসার এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।

এদিনের সভায় জানানো হয়, আগামী ১৫ মার্চ ২০২৫, শনিবার, দেশের অন্যান্য অঞ্চলের মতো গঙ্গাচড়া উপজেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৪১৪৯ শিশুকে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩৪৯৯৭ শিশুকে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় সরকারি কর্মকর্তা ও কর্মচারীসহ অন্যান্য সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা ও পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় ক্যাম্পেইন দেশের শিশুদের স্বাভাবিক শারীরিক বৃদ্ধি, অন্ধত্ব প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক সময়ে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুদের স্বাস্থ্যকে আরো উন্নত করা সম্ভব। সভায় ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে এবং শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্য রাখা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

টাইফয়েড ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ, ভয় নয়-বিশ্বাস ছড়াতে হবে–ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান 

রাণীশংকৈলে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে দিলেন ইউএনও 

জলাবদ্ধতা নিরসন ও রাস্তার উন্নয়নের আশ্বাস দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক 

অস্ট্রিয়ার জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশী বংশোদ্ভূত মাহমুদুর রহমান নয়ন

সীতাকুন্ডে অন্তঃকোন্দলে যুবলীগ নেতা ইউছুফ খুন

সৌদি আরবের আল জউফের গভর্নরের সাথে বাংলাদেশী রাষ্ট্রদূত ডঃ মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বৈঠক

আশাশুনিতে পিএসএফ এর মালামাল স্থানীয় মেম্বার ও ইপিআরসি কর্মীর মধ্যে ভাগাভাগি: দায় এড়ালেন জনস্বাস্থ্য প্রকৌশল 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

ড.এম এ ওয়াজেদ মিয়ার কর্ম জীবন থেকে অনেক শিক্ষনীয় আছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক

বগুড়ায় ফেন্সিডিলসহ ‘শীর্ষ’ মাদক ব্যবসায়ী গ্রেফতার