বাংলাদেশ সকাল
রবিবার , ৩ নভেম্বর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গঙ্গাচড়ায় ৫৩’তম জাতীয় সমবায় দিবস পালিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৩, ২০২৪ ২:১৫ পূর্বাহ্ণ

 

গঙ্গাচড়া রংপুর প্রতিনিধি : “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচড়ায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।

এছাড়াও সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখেরুজ্জামান মিলন, মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখের মিয়া, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওবায়দুল্লাহ সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন এর সভাপতিত্বে আলোচনা সভায় সমবায়ে অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সমিতির সভাপতি ও সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এর পাশাপাশি দুগ্ধ ও মাংস উৎপাদনকারী ৩৮টি সমিতিকে চেয়ার টেবিল ক্রয়ের জন্য ৬ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।

সমবায় আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, সমবায় ব্যবস্থার মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী হবে এবং সমাজে বৈষম্য কমবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরে জেলি পুশকৃত ১২শ কেজি চিংড়ি মাছ জব্দ 

গাজীপুরের শ্রীপুরে ব্যাপক সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

গাজীপুরে চৌকস অভিযানে ছয় ডাকাত গ্রেফতার, অস্ত্র-টাকা-মোটরসাইকেল উদ্ধার

ঝিনাইদহে নির্বাচনী সহিংসতায় আহত ২

মোবাইলে ছোট ভাইয়ের সাথে ছবি দেখা নিয়ে কথা কাটাকাটি: নবম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

কালীগঞ্জের সরকারী মাহতাব উদ্দিন কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

বাংলাদেশ এখন বিশ্বে অর্থনৈতিক উন্নয়নের কেস স্টাডি: মার্কিন সংবাদপত্র পলিসি ওয়াচার

আমতলীত বিএনপি’র জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পাইকগাছায় রেশনের চাউল ওজনে কম ডিলারকে জরিমানা

বাংলাদেশে জামাত-বিএনপি‘র নৈরাজ্য, আগুন সন্ত্রাস ও অপপ্রচারের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টের সামনে সমাবেশ