বাংলাদেশ সকাল
শুক্রবার , ২২ নভেম্বর ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গঙ্গাচড়া কাঁকন বিবি আনন্দলোক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২২, ২০২৪ ১২:৫৬ পূর্বাহ্ণ

 

স্টাফ রিপোর্টার, রংপুর : রংপুরের গঙ্গাচড়ায় কাঁকন বিবি আনন্দলোক বিদ্যালয়ে বিজ্ঞান মেলায় বিভিন্ন বিজ্ঞানের উদ্ভাবন এবং প্রকৃতির অপূর্ব রহস্য উপস্থাপন করা হয়। একদিনের জন্য মেলাটি আয়োজিত হয় জাগরণী চক্র ফাউন্ডেশন পরিচালিত “স্বপ্ন প্রকল্প” এর আওতায়, যেখানে শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানমনস্ক উদ্ভাবনী প্রকল্পগুলি প্রদর্শন করে। NETZ, বাংলাদেশ এবং BMz, জার্মানি দর অর্থায়নে গঙ্গাচড়া উপজেলার দোলাগান্না বাঁধেরপাড় নামক স্থানে বৃহস্পতিবার দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছিল।

মেলার উদ্বোধন করেন মঞ্জুরুল ইসলাম, জেলা সমন্বয়কারী, স্বপ্ন প্রকল্প, জাগরণী চক্র ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল আমিন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইদুজ্জামান, সভাপতি, কাঁকন বিবি আনন্দলোক বিদ্যালয়, মতিয়ার রহমান, প্রধান শিক্ষক, ধামুর উচ্চ বিদ্যালয়, এবং শওকত আলী (স্বপন), এডুকেশন সুপারভাইজার, স্বপ্ন প্রকল্প, জাগরণী চক্র ফাউন্ডেশন, গংগাচড়া।

মেলায় শিক্ষার্থীরা ৬টি স্টলে বিজ্ঞান প্রদর্শন করেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিলো পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া, উদ্ভিদ পানিশোষণ প্রক্রিয়া, সৌরজগত, পানিচক্র, এবং ছাকন প্রক্রিয়া সহ মোট ২৬টি নমুনা। এসব প্রকল্প শিক্ষার্থীদের বিজ্ঞানপ্রেম এবং সৃজনশীলতার উদাহরণ হয়ে ওঠে।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় বাসিন্দা, শিক্ষানুরাগী এবং Sme সদস্যবৃন্দ। তাদের উপস্থিতি ও আগ্রহে মেলা আয়োজনকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়।

এই মেলা, শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং বিজ্ঞানপ্রেমের প্রতি উৎসাহিত করার পাশাপাশি, এলাকার সাধারণ জনগণের মাঝে বিজ্ঞান সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে সহায়ক ভূমিকা পালন করেছে। এটি ছিল একটি সফল উদ্যোগ যা ভবিষ্যতে আরো বড় পরিসরে আয়োজন করার সম্ভাবনা রাখে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে সড়ক সংস্কারের দাবীতে অবরোধ ও বিক্ষোভ

মানসিক ভারসাম্যহীন মায়ের কোলজুড়ে এলো ফুটফুটে কন্যাসন্তান, পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন

নাটোরে মুক্তি সেনায় আগুন 

রাণীনগর হাসপাতালে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগমারার আউচপাড়া ইউপি চেয়ারম্যান ডিএম শাফি বরখাস্ত 

জগন্নাথপুর কুশিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকিতে ফসলি জমি ও ঘরবাড়ি

খুলনার পাইকগাছায় কাঁকড়া চাষে উৎসাহিত করতে প্রশিক্ষণ 

কাশিয়ানীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মৎস্যজীবি ও আদর্শ গ্রামের বাসিন্দাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বৈষম্যবিরোধীদের আয়োজনে উপজেলার দুই ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ

সীতাকুণ্ডে মোটর সাইকেলেযোগে ২ আরোহী এসে লরিতে আগুল দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ