বাংলাদেশ সকাল
রবিবার , ৩ মার্চ ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গুরুদাসপুরে চাঞ্চল্যকর মফিজুল ইসলাম হত্যা মামলার অভিযুক্ত আসামি গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৩, ২০২৪ ৩:৫৯ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু, নাটোর : নাটোরের গুরুদাসপুরে নিখোঁজের ২বছর পর চাঞ্চল্যকর হত্যা মামলা দায়েরের ৪৮ ঘন্টার মধ্যে আসামী আশরাফুল ইসলাম (৪২) কে গ্রেফতার করেছে র‍্যাব। আজ ২ মার্চ সকাল পৌনে নয়টার দিকে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্তর থেকে তাকে গ্ৰেফতার করা হয়। আশরাফুল ইসলাম উপজেলার খামার নাছকৈড় এলাকার আব্দুস সামাদ এর ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, মৃত মফিজুল ইসলাম (২৫) ও আসামী মোঃ আল হাবিব সরকার এর স্ত্রী মোছাঃ তানজিলা বেগম চাচকৈড় খলিফাপাড়া গ্রামে “মাফি বিস্কুট ফ্যাক্টরীতে শ্রমিকের কাজ করত। ২০২২ সালের ১৭ এপ্রিল রাত সাড়ে দশটার দিকে মৃত মফিজুল ইসলাম তার বসতবাড়ি হতে বের হয়ে আর বাড়িতে ফিরে না আসায় তার মা তাকে খোঁজাখুজি করে কোথাও না পেয়ে গুরুদাসপুর থানায় জিডি করেন।

এতে আল হাবিব সরকার ও তার স্ত্রী তানজিলা বেগম এর দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিলে তানজিলা বেগম কোর্টে মামলা দায়ের করেন। ওই মামলায় আসামী আল হাবিব সরকার জেল হাজতে আটক আছে। জেল হাজতে আসামী আল হাবিব সরকারের সাথে চাচকৈড় খলিফা পাড়া এলাকার মোজাফফর মুন্সির ছেলে মোঃ জাকির মুন্সি এর পরিচয় হয় এবং তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কের সৃষ্টি হয়।

বন্ধুত্বের ফলে মোঃ জাকির মুন্সির নিকট আসামী আল হাবিব সরকার প্রকাশ করেন যে, তার স্ত্রী তানজিলা বেগম ও মৃত মফিজুল ইসলাম চাচকৈড় খলিফাপাড়া গ্রামে মাফি বিস্কুট ফ্যাক্টরীতে কাজ করাকালীন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই প্রেমের বিষয়ে তার শ্বশুর আসামী আবু তাহের খলিফা ওরফে তারা খলিফা (৫৫) এর বিচার দেয় এবং মফিজুল ইসলামকে মোবাইল ফোনে খুন করার হুমকি দেয়।

২০২২ সালের ১৭ এপ্রিল রাত এগারোটার দিকে আসামীগন পূর্ব পরিকল্পনা মোতাবেক তানজিলা বেগম কে চাপ সৃষ্টি করে মোবাইল ফোনের মাধ্যমে মফিজুল ইসলামকে আসামী আবু তাহের খলিফা ওরফে তারা খলিফা এর বাড়িতে ডেকে নিয়ে মোঃ আশরাফুল ইসলামসহ অন্যান্য আসামীগণ মফিজুল ইসলাম এর মুখে কচটেপ দিয়ে বসত বাড়ীতে আটকে দেয়। আসামীগণ মফিজুল ইসলাম কে মাটিতে ফেলে দিলে আসামী তারা খলিফা মফিজুল ইসলাম এর গলায় পা দিয়ে মাটির সাথে চেপে ধরে। তখন আশরাফুল ইসলাম মফিজুল ইসলামের বুকের উপর পা তুলে ধারালো শাবল দিয়ে বুকে স্বজারে আঘাত করে। ফলে শাবলের ধারালো অংশ মফিজুল ইসলাম এর বুকের ভিতর ঢুকে যায় এবং ঘটনাস্থলে মফিজুল ইসলাম এর মৃত্যু হয়।

পরবর্তীতে আশরাফুল ইসলাম অন্যান্য আসামীসহ মফিজুল ইসলাম এর মৃতদেহ একটি প্লাস্টিকের রস্তায় ভরে বাড়ীর পাশের্ব মাদ্রাসার সেফটি ট্যাংকির পাশের্ব মাটিতে পুতে রাখে। জনৈক মোঃ জাকির মুন্সি জেল হাজত থেকে জামিন পেলে সে বিষয়টি মৃত মফিজুল ইসলাম এর মা সহ অন্যান্য লোকজনের নিকট প্রকাশ করে। পরবর্তীতে মৃত মফিজুল ইসলাম এর মা বাদী নাটোর জেলার গুরুদানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলা রুজুর পর থেকেই আশরাফুল ইসলামসহ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীগণ আত্মগোপনে চলে যায়।

মামলার তদন্তকারী অফিসার আসামীদের গ্রেফতারের জন্য সিপিসি-২, নাটোর, র‍্যাব-৫ বরাবর অধিযাচনপত্র প্রদান করেন। তৎপ্রেক্ষিতে র‍্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ ছায়াতদন্ত শুরু করে। র‍্যাব-৫, নাটোর ক্যাম্প গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িত আসামী আশরাফুল ইসলাম এর অবস্থান সনাক্ত পূর্বক জানতে পারে যে, আসামী আশরাফুল ইসলাম সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্তরে অবস্থান করছে।

আজ ২ মার্চ সকাল পৌনে নয়টার দিকে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্তর থেকে তাকে গ্ৰেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে ‘ সেতু এগ্রো ইন্ডাস্ট্রিজ’ থেকে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

সিংড়ায় মা ও শিশু হাসপাতাল নির্মাণ করা হবে : পলক

ইসরাইলি জেনারেলকে আটক করেছে ফিলিস্তিনিরা 

আমতলী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা 

চৌগাছার সিংহঝুলী ইউনিয়নের চেয়ারম্যান হামিদ মল্লিক গ্রেফতার

জেএসডি সাধারন সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ১৮’জুন যুক্তরাষ্ট্রে আসছেন

ডাসারে অগ্নিকান্ডে ঘরবাড়ি গবাদি পশু পুড়ে ছাই

ঈদগাঁওতে দীর্ঘকাল ধরে ফায়ার সার্ভিস স্থাপন দাবী উপেক্ষিত 

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র বার্ষিক বনভোজন