বাংলাদেশ সকাল
বুধবার , ১১ অক্টোবর ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গুরুদাসপুরে সাবেক সংসদ আবুল কাশেম সরকারের নির্বাচনী গণসংযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১১, ২০২৩ ৬:২৩ অপরাহ্ণ

গুরুদাসপুরে সাবেক সংসদ আবুল কাশেম সরকারের নির্বাচনী গণসংযোগ

ইমাম হাছাইন পিন্টু নাটোর

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ৪ (বড়াইগ্রাম – গুরুদাসপুর) আসনে জাতীয় পার্টির ( রওশন এরশাদ) মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আবুল কাশেম সরকার ধারাবাহিক নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে দলের নেতাকর্মী সমর্থক সহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে নাটোরের গুরুদাসপুরে নির্বাচনী প্রচার ও মানুষের সাথে কুশল বিনিময় করেন।

নাটোর জেলার প্রথম সদস্য সদস্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ৪ বড়াইগ্রাম গুরুদাসপুর আসনে মহা জোটের এমপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ মোঃ আবুল কাশেম সরকার বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনেই হবে এবং নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু করার জন্য বর্তমান মহাজোট সরকার সকল সহযোগিতা প্রদান করবে।

সরাসরি সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ এর ঘনিষ্ঠ ভাজন এই নেতা বলেন এদেশে তত্ত্বাবধায়ক সরকার আসার আর কোন সুযোগ নাই এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনেই হবে। নির্বাচনে সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর আমি আশা করি আওয়ামী লীগ দলসহ অন্যান্য দল জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া এই দল স্বাধীনতাবিরোধীদের হাতে কখনো মাথা নত করেনি আগামীতেও করবে না। বাংলাদেশের গণতান্ত্রিক দল আওয়ামীলীগ এবং মহাজোট সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তা বিশ্ব পরিমণ্ডলে রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছেন। যার প্রমাণ ইতিমধ্যেই বিশ্ব নেতারা দিয়েছেন এবং মাননীয় মহাজোট প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ভূমিকা ভূয়াসী প্রশংসায় পঞ্চ মুখ।

আজকে মহাজোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু, বঙ্গবন্ধু ট্যানেল , মেট্রো রেল সহ রাস্তাঘাট ব্রিজ কালভাট সহ দেশের শিক্ষাব্যবস্থা স্বাস্থ্যসেবা ঘরে ঘরে বিদ্যুৎ ভূমিহীন বাসস্থান নির্মাণ হানডেট পারসেন বিধবা ভাতা বয়স্ক ভাতা এবং দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সর্বোচ্চ উন্নতিকরণে যে মাইল ফলক দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ইতিহাসে বিরল। আজ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় মহাজোট প্রধানমন্ত্রীসহ আমরা দেশের মানুষের জন্য যেভাবে কাজ করছি অতীতে কোন সরকার চিন্তাও করতে পারেনি। আজ সবার হাতে হাতে মোবাইল ফোন স্যাটেলাইটের যে উন্নতি সাধন হয়েছে তা কল্পনাতীত আজ শিক্ষার্থীরা ঘরে বসেই ফরম ফিলাপ রেজাল্ট দেখা। আজকে মানুষ ঘরে বসেই অনলাইনে ভূমি সেবা স্বাস্থ্য সেবা সহ আইনি সেবা পেতে পারে যা বর্তমান সরকারের উন্নয়নের আরেক উদাহরণ।

তিনি আরো জানান, ওয়ান ইলেভেন বা ফখরুদ্দিন মইনুদ্দিনের আমল এদেশে আর পুনরাবৃত্তি হবে না বাংলাদেশের মানুষ অনেক সচেতন বিগত উনিশে আগস্ট এর গ্রেনেট হামলা ইতিপূর্বে বঙ্গবন্ধুর সপরিবারকে হত্যা করা এত প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছেন এবং প্রধানমন্ত্রী ও মানুষের এই ভালোবাসার মূল্য রেখেছেন এবং অবিরাম কাজ করছেন তারই নেতৃত্বে আমরা মহাজোট সরকারের উন্নয়ন মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার কাজ করছি। যেহেতু দেশে পাঁচ বছর পর পর নির্বাচন হয় জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচিত করেন সে অনুযায়ী আগামীতেও সংসদ নির্বাচন হবে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে করবে সে লক্ষ্যে সরকার কাজ করছে এবং জনগণের ভোট নিয়েই প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে আবারো মহাজোট সরকার গঠন করব বলে আশাবাদী।

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের ঘনিষ্ঠ ও আস্থাভাজন মহাজটের মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য আবুল কাশেম সরকার আরো বলেন নাটোর ৪ বড়াইগ্রাম ও গুরুদাসপুর এর জনগণ আমাকে বিগত দুইবার ভোট দিয়ে এমপি বানিয়েছেন আমি সকলের প্রতি চির কৃতজ্ঞ এবং তাদের অসীম ভালোবাসা ও দোয়ায় আমি সম্প্রতি মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি আমি সব সময় আমার রাজনৈতিক বর্ণাঢ্য জীবনে মানুষের কল্যাণের জন্য কাজ করেছি এবং আগামীতে যতদিন বেঁচে আছি কাজ করব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে যোগ্য মনে করবেন তাকে মনোনয়ন দিবেন তবে আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী জানেন কাকে মনোনয়ন দিতে হবে।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ৪ গুরুদাসপুর বড়াইগ্রাম আসনে মহাজোটের প্রার্থী হিসেবে আমার সাথেই নির্বাচন করতে হবে তাই দলের সকল নেতাকর্মী সমর্থক দলের শোভানুধ্যায়ী সহ নাটোর চার বড়াইগ্রাম ও গুরুদাসপুর এর সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পাশে থাকার আহ্বান জানান এবং বলেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনে মহাজোট প্রার্থীকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানিয়ে কাজ করার সুযোগ দিবেন।

পরিশেষে তিনি জানান, যেহেতু বিগত দিনে আমার দ্বারা নাটোর ৪ আসনের কোন জনগণ ক্ষতিগ্রস্ত হন নাই যেহেতু বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী শিখিয়েছেন মানুষের জন্য কাজ করা সেহেতু নাটোর চারের সকল শ্রদ্ধেয় জনগণ আগামীতে আমার পাশে থাকবেন বলে আশা প্রকাশ করি।এবং তিনি সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ এর আমলের উন্নয়ন চিত্রগুলো তুলে ধরেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রংপুর-১ আসনে যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বাতিল-১, স্থগিত-৪ প্রাার্থীর

পাবনার নাটিয়াবাড়ীর নিজ বাড়িতে সনাতন ধর্মাবলম্বী বৃদ্ধা খুন!

ঈশ্বরদীতে আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস-২০২৩ পালিত

সৈয়দ নজরুল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত 

ঝিকরগাছা বিএম হাইস্কুলে বন্ধের সময়ও চলেছে রমরমা কোচিং বাণিজ্য

বরগুনা রিপোর্টার্স ইউনিটির পুনর্গঠিত কমিটির সভাপতি মান্নু সম্পাদক শাওন

তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দৈনিক সূর্যোদয়ের ব্যবস্থাপনা সম্পাদক ও বিশেষ প্রতিনিধি

গঙ্গাচড়ায় উদ্দীপন এনজিও কর্তৃক নানান আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

ঝিনাইদহে নারীর মরদেহ উদ্ধার