বাংলাদেশ সকাল
শুক্রবার , ৩১ জানুয়ারি ২০২৫ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গোপালগঞ্জে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের মেসে হামলা, আহত- ৮

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩১, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ

 

মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের মেসে ঢুকে হামলার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ৮ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে,বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯ টার দিকে গোপালগঞ্জ শহরের  পাচুরিয়ায় শিক্ষার্থীদের মেসে হামলার  ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন, এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সেলিম রেজা, কৃষি বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহমিদ ও ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াজদানী। এছাড়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুয়াজ বিল্লাহ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান এবং স্থানীয় দুই শিক্ষার্থী আসাদুল্লাহ ও খালিদও আহত হয়েছেন। আহত ইয়াজদানীর হাত ভেঙে গেছে বলে জানা গেছে।

আহত শিক্ষার্থীরা জানিয়েছেন, ০৫ থেকে ০৮ জন হঠাৎ মেসে প্রবেশ করে,অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাদের পাইপ এবং লাঠি  দিয়ে মারতে শুরু করে।শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফার্মেসি বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহীন বলেন, গোপালগঞ্জে বার বার শিক্ষার্থীদের ওপর বিভিন্ন ভাবে হামলা করা হচ্ছে। আমরা অতিবিলম্বে এই সকল হামলার বিচার চাই। যে সকল সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানায়।

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পদক্ষেপের দাবি জানিয়ে তিনি আরও বলেন, আজ আমরা নিরাপত্তাহীনতায় আছি। এই সকল ঘটনার বিচারের মাধ্যমে সন্ত্রাসীদের দমন করার দাবি জানাচ্ছি। গোপালগঞ্জ সদর থানার ইনচার্জ সাজ্জাদুর রহমান বলেন, হামলায় জড়িতদের প্রধান ইফতিকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের সকল টিম অন্যদের আটকের চেষ্টা করছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়ির ১ম ধাপে উপজেলা নির্বাচনে ৪ উপজেলায় বৈধ প্রার্থী হলেন যারা

বরগুনায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৫৪ জন

ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

রাণীশংকৈলে রাতোর ইউনিয়নে জাতীয় যুব সংহতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৭ ছাত্র-ছাত্রীকে বিভিন্ন ইস্যুতে বহিষ্কার

চট্টগ্রামে ডিম সিন্ডিকেট ও কারসাজির হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ক্যাব চট্টগ্রামের

কিস্তির টাকা আদায় করতে গিয়ে এনজিও কর্মী আহত করলেন গ্রাহককে

ঈদগাঁওতে লোডশেডিংয়ের ত্রাহি অবস্থা : রোজাদার ও ব্যবসায়ীরা চরম দূর্ভোগে

ভূরুঙ্গামারীতে ভটভটি উল্টে চালকের মৃত্যু

জগন্নাথপুরে ট্রাক সহ ভেঙ্গে পড়লো বেইলি ব্রিজ, নিখোঁজের দুই ঘন্টা পর উদ্ধার-২