বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৩০ মে ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত আমতলীর বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩০, ২০২৪ ২:০৬ অপরাহ্ণ

 

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলায় ঘুর্ণিঝড় রিমেলের আঘাতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। রিমালে আঘাত হানার পর থেকে ত্রাণ বিতরণ শুরু হলেও এখনও ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।

রিমালে উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আড়পাংগাশিয়া ইউনিয়ন, গুলিশাখালী ইউনিয়ন, চাওড়া ইউনিয়ন ও আমতলী পৌর শহরের পায়রার পাড়ে বসবাস করা লোকজন। এসব এলাকায় উপজেলা প্রশাসনের তরফ থেকে পর্যাপ্ত ত্রাণ বিতরণ করা হয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের টীম, বেসরকারি সংস্থা এনএসএস, ওয়ার্ল্ড ভিশন, ইসলামিক রিলিফ ও জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন এর পক্ষ থেকেও ত্রাণ বিতরণ করা হচ্ছে।

গতকাল ২৯ মে বুধবার জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলার আড়পাংগাশিয়া ইউনিয়নের পশরবুনিয়া, গোপখালী সহ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম।

এ সময় উপস্থিত সহকারী কমিশনার (ভুমি) মোঃ তারিক হাসান, ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ,ইউপি সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আজও ইউপি চেয়ারম্যান ইউনিয়নের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত লোকজনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ করেন।

ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা বলেন,ঘুর্নিঝড় রিমাল শুরু হওয়ার পর থেকে অত্র ইউনিয়নের ক্ষতিগ্রস্ত লোকজনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করার প্রতিবাদে বৃটেনের কার্ডিফে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতিবাদ সভা 

শেরপুরের শ্রীবরদীতে সেনাবাহিনীর দুস্থ ও গরিবদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান 

যুক্তরাষ্ট্রে বারে বন্দুক হামলায় নিহত ৫ 

নব-নিযুক্ত  উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জে তিন সন্তানকে নিয়ে স্ত্রীর বিষপান, স্ত্রী বাঁচলেও বাঁচেনি সন্তানেরা

ঝিকরগাছায় দুই গৃহবধুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা!

যশোরে ১৬ স্বতন্ত্র প্রার্থীসহ ৪৬ জনের মনোনয়নপত্র জমা 

হাটহাজারী প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠিত

মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন ঝিকরগাছার অক্সিজেন ফেরিওয়ালা শাহাবুদ্দীন