বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২০ ডিসেম্বর ২০২২ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চট্টগ্রামে কর্মরত পুলিশদের সকল ইউনিটের কল্যাণসভা অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২২ ৮:৩৪ অপরাহ্ণ

ইসমাইল ইমন চট্টগ্রাম॥ চট্টগ্রামস্থ পুলিশের সকল ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন,বিপিএম (বার), পিপিএম,ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ।

২০শে ডিসেম্বর মঙ্গলবার সকাল ০৯ টায় চট্রগ্রামের দামপাড়াস্থ পুলিশ লাইনস ড্রিল শেডে এই সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়’র, বিপিএম (বার), পিপিএম (বার) সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, বিপিএম(বার), পিপিএম(বার)। সভায় বিভিন্ন ইউনিট থেকে আগত উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বেলা ১২:৩০ মিনিটে সিএমপি’র সম্মেলন কক্ষে বিভিন্ন ইউনিট থেকে আগত উর্ধতন কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এই সময় প্রধান অতিথি তার বক্তব্যে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সিএমপি’র সকল পুলিশ সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সিএমপি-সহ অন্যান্য সকল ইউনিটকে আইনানুগভাবে কাজ করার নির্দেশনা দেন। তিনি বলেন ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। বাঙালী বীরের জাতি, বাঙালী জয়ী জাতি। ১৬ই ডিসেম্বরের বিজয়ের চেতনা বুকে ধারণ করে বাঙালীর এই জয়ের ধারা অব্যাহত রাখতে হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মেঘনা গ্রুপ ও সিটি গ্রুপ এর পণ্য ট্রাক সেলের মাধ্যমে বিক্রয়ের উদ্বোধন করলেন না’গঞ্জ জেলা প্রশাসক 

বদলগাছীতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন এবং স্বারকলিপি প্রদান

জগন্নাথপুরে বিজ্ঞান মেলার উদ্বোধন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

জামায়াতের রাজনীতি স্থায়ী ভাবে নিষিদ্ধের দাবিতে বাগমারায় মানববন্ধন 

যশোর শংকরপুর হাজারীগেট এলাকার এনামুলের খুটির জোর কোথায়

রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের উদ্বোধন 

বরগুনায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা 

খুলনার পাইকগাছায় তৃতীয় লিঙ্গের অস্বাভাবিক মৃ’ ত্যু

সাড়ে পাঁচ হাজার কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা পেন্টাগনের