বাংলাদেশ সকাল
শনিবার , ৮ এপ্রিল ২০২৩ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চাঞ্চল্যকর হিরা হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মিজানুর গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৮, ২০২৩ ৮:২১ অপরাহ্ণ

উজ্জল হোসেন প্রধান॥ পাবনা শহরের রুপকথা রোডে সাদ্দাম হোটেলের পাশে ২০০৮ সালের ২৮ মে ব্যক্তিগত শক্রতার জের ধরে হিরা নামে ২২ বছর বয়সী এক যুবককে চাকু মেরে হত্যা করা হয়।

সেই হত্যাকান্ডের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করে। ২০২১ সালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আসামী মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামীকে মৃত্যুদন্ড এবং বিশ হাজার টাকা জরিমানার শাস্তি প্রদান করেন।

২০২১ সাল থেকে অদ্যবধি আসামী মিজানুর রহমান পলাতক ছিল।

শুক্রবার (০৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে পাবনা র‌্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং স্কোয়াড কমান্ডার কিশোর রায় এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানার বাহাদুরপুর গ্রামে অভিযান চালিয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মিজানুর রহমানকে আটক করে।

গ্রেফতারকৃত মিজানুর রহমান মিজান (৪৫) পৌর শহরের পৈলানপুর মহল্লার করিম বক্স এর ছেলে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে শনিবার (০৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন পাবনা র‌্যাব কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

লালপুরে তিনটি প্রতিষ্ঠানকে ১,৯০,০০০ টাকা জরিমানা

আমি ডাক্তার কম, শয়তান বেশি : পাইকগাছা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ডাক্তার মামুন

বাগমারা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল

রাণীশংকৈল ভবানীপুর কুশুম উদ্দিন সঃ প্রাঃ বিদ্যালয়ে নথিপত্র আত্মসাৎতের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে 

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই এমপি মৃত্যুবরণ করেছেন

খাগড়াছড়িতে পুলিশের ‘দক্ষতা উন্নয়ন কোর্স’ এর সনদ বিতারণ

আত্রাইয়ে দারিদ্র বিমোচনের লক্ষ্যে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

যশোর জেলা যুবদলের আহবায়ক কমিটি অনুমোদন; আহবায়ক তমাল, সদস্য সচিব রানা

গুরুদাসপুরে বিনামূল্যে সার বীজ বিতরণ 

ডোমারে জমিয়তে উলামায়ে ইসলামের যৌথ সভা অনুষ্ঠিত