বাংলাদেশ সকাল
বুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চিটাগাং কিংসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে ইয়াশা সাগর এর পোষ্ট 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ১২:৫৪ পূর্বাহ্ণ

 

ডেস্ক নিউজ :

চিটাগাং কিংসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে ইয়াশা সাগর সামাজিক যোগাযোগ ফেসবুকে পোষ্ট দিয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে ইয়াশা সাগর লিখেছেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে আমি কিছু বিষয় স্পষ্ট করতে চাই। চিটাগং কিংসের কাছ থেকে পারিশ্রমিক পেতে দেরি হয়েছিল এবং এখনও পুরো অর্থ পরিশোধ করা হয়নি। আমাকে তাদের একজন অংশীদারের বিজ্ঞাপনে অংশ নিতেও বলা হয়েছিল, যা আমার চুক্তির অংশ ছিল না। ১৯ জানুয়ারি আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং বারবার আশ্বাস দেওয়ার পরেও সেটি আর বাড়ানো হয়নি। তারা দুই সপ্তাহ ধরে আমার পাসপোর্ট আটকে রেখেছিল, প্রতিবারই আমাকে এলোমেলো উত্তর দিচ্ছিল। একাধিকবার ফলোআপের পর, অবশেষে আমি ভিসা ছাড়াই পাসপোর্ট ফেরত পেয়েছি।’

তবে আইনি নোটিশ পাঠানোর ঘটনাকে বিব্রতকর ও চুক্তির সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেছেন ইয়াশা। ‘যে রাতে আমার পাসপোর্ট পেয়েছি, তার কয়েক ঘণ্টা পর আমি একটি আইনি নোটিশ পাই। যা আমার জন্য অত্যন্ত বিব্রতকর এবং চুক্তির সঙ্গে সাংঘর্ষিক। এসব ঘটনার পর আমি ওই ফ্র্যাঞ্চাজির অধীনে বাংলাদেশে নিরাপদ বোধ করিনি। কয়েকজন স্থানীয় শুভাকাঙ্ক্ষীর সঙ্গে পরামর্শ করে সেখানে থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিই।’

তবে ইয়াশা সাগর আবারও বাংলাদেশে আসার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশ এবং বিশ্বজুড়ে আমার অনুসরণকারী সকল সমর্থকের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ। ক্রিকেটপ্রেমী বাংলাদেশে আমি আমার সময়টা উপভোগ করেছি এবং সেখানে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। তবে পেশাদারিত্ব এবং স্বচ্ছতা সর্বদাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমি আশা করি একদিন আবারও এখানকার ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করতে ফিরে আসব।’

যতিদিন তিনি বাংলাদেশে ছিলেন, বিপিএল যেন মাতিয়ে রেখেছেন। আকর্ষণীয় লুকের কারণে অল্প সময়েই তিনি বিপিএলে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। ইয়াশা সাগরকে নিয়ে স্টেডিয়ামে খেলা দেখতে আসা ভক্তদেরও উন্মাদনা ছিল তুঙ্গে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত