বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চেকপোস্ট মানবিক সোসাইটি নামে সামাজিক সংগঠনের ছাড়পত্র প্রদান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার :

“চেকপোস্ট মানবিক সোসাইটি” নামে একটি নতুন সামাজিক সংগঠনের নামের ছাড়পত্র প্রদান করেছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকালে হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী সংগঠনটির ছাড়পত্র প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জালাল উদ্দীন, সংগঠনের সভাপতি শেখ শাহাউর রহমান বেলাল, সাধারণ সম্পাদক এইচ আর রুবেল, যুগ্ম সম্পাদক ইউনুছ আলী তালুকদার। এই উদ্যোগের মাধ্যমে সংগঠনটি সমাজসেবামূলক কার্যক্রম শুরু করবে এবং জনগণের কল্যাণে অবদান রাখবে।

“চেকপোস্ট মানবিক সোসাইটি” একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যা সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, এবং নারী ও শিশু নির্যাতন, পাচার ও অপহরণ রোধে কাজ করার উদ্দেশ্যে গঠিত। “চেকপোস্ট মানবিক সোসাইটি” ফ্রি রক্তদান সেবা, পরিবেশ সংরক্ষণ, আইনি সহায়তা প্রদানসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করবে।

সংগঠনের উদ্যোক্তারা তাদের লক্ষ্য ও উদ্দেশ্য পরিষ্কারভাবে তুলে ধরেছেন, তাদের বিশ্বাস, এই উদ্যোগটি সমাজের দরিদ্র ও অবহেলিত জনগণের জন্য একটি আশার আলো হবে এবং দেশের সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাদের পরিকল্পনা, সালিশের মাধ্যমে সমস্যা সমাধান, আইনি সহায়তা প্রদান এবং বিভিন্ন মামলা পরিচালনা করে সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার নিশ্চিত করা।

এটি জনগণের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এবং সংগঠনের সদস্যরা আশা করেন, এর মাধ্যমে সমাজে মানবিক কাজের একটি নতুন দৃষ্টান্ত স্থাপন হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে জবাইকরা গাভীন গরুর মাংস এতিম খানায় বিলি, কসাইকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 

ঈশ্বরদীতে রেল শ্রমিকলীগ নেতা নজরুল গ্রেফতার

যশোরে মিজানুর রহমান আজহারির মাহফিলে লক্ষ লক্ষ জনতার ঢল; অতীতে এমন সমাবেশ দেখেনি যশোরবাসী

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে মুয়াজ্জিন, ইমাম ও খতিবগণের  হাদিয়া প্রদান এবং ৫’শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন

সন্তানের গলায় ছুরি ঠেকিয়ে মা’কে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত গ্ৰেফতার

আগামী ২৪শে তৃনমূল নেতা ও কর্মীদের লড়াই করার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান গিয়াসউদ্দিন মোল্লার

গোয়াইনঘাটে সন্ত্রাসী হামলার শিকার দুই সাংবাদিক, বিএমএসএস’র নিন্দা

ডিমলা হাসপাতালে রোগীদের মাঝে ইফতার বিতরণ

গুরুদাসপুরে টিসিবির পণ্যে ওজন কম দেওয়ার অভিযোগ 

মেহেরপুরে দুটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন