বাংলাদেশ সকাল
সোমবার , ২৪ মার্চ ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্র সচিব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৪, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ

ডেস্ক নিউজ :

বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “এটা একটা গসিপ। এ সম্পর্কে আমার কোন কমেন্টস নাই”।

এর আগে রোববার রাতে জরুরি অবস্থা জারি হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। বিশেষ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সমর্থকদের নানা ধরনের তথ্য প্রচার করতে দেখা যায়।

একই সাথে কেউ কেউ দাবি করেন যে শিগগিরই বাংলাদেশে ফেরত আসছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিং শেষে এই ‘জরুরি অবস্থা’ নিয়ে যে তথ্য ছড়ানো হচ্ছে, সেই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির কাছে।

সেসব তথ্যকে ‘গসিপ’ হিসাবে বর্ণনা করে স্বরাষ্ট্র সচিব বলেন, ”আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কার কোন তথ্য আমার কাছে নেই। নরম্যাল যেরকম রিস্ক থাকে, সেরকমই আছে। পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে। আমরা সতর্ক আছি, পুলিশ সতর্ক আছে, আমরা সবাই চেষ্টা করছি যে স্ট্যাবিলিটি (স্থিতিশীলতা) আছে, সেটা যেন মেইনটেইন (রক্ষা) করতে পারি।”

তিনি জানান, ঈদের পর ঢাকায় অবস্থিত হাই কমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবে অস্ট্রেলিয়া।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মাটিরাঙ্গায় ভারতীয় সিগারেট ও মদ সহ আটক এক

এক মাসে বরগুনার আট সাংবাদিকের নামে মামলা; আমতলী সাংবাদিক সমাজের নিন্দা ও প্রতিবাদ 

গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় পরিচ্ছন্ন ও সবুজ রূপগঞ্জ বাস্তবায়ন অব্যাহত 

তারেক রহমান সহ সব আসামি খালাস পাওয়ায় চন্দ্রিমা থানা যুবদলের আনন্দ মিছিল

অসহায় ৬শ পরিবারের মাঝে সেনাপ্রধানের ঈদ উপহার বিতরণ করলেন গুইমারা রিজিয়ন

বড়াইগ্রামে কনকনে শীতে পানিতে ফেলে গৃহবধূ নির্যাতন 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ শুরু

রাণীশংকৈল মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

বাগমারায় জোরপূর্বক ৩ ফসলি জমিতে পুকুর খনন বন্ধের দাবীতে মানববন্ধন

নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা ম আ মুকতাদিরের ২৭’তম স্মৃতি বার্ষিকী পালন