বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৭ আগস্ট ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জাতির উদ্দেশ্যে প্রদত্ত প্রধান উপদেষ্টার ভাষণের উপর প্রতিক্রিয়া জানালো জেএসএফ বাংলাদেশ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৭, ২০২৪ ৯:১৪ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ: রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানকারী শক্তির সাথে ‘সংলাপ’ করে রোডম্যাপ’ প্রণয়ন করতে হবে বলে বাপসনিউজকে জিনিয়েছেন জাতীয় সম্মিলিত ফোরাম (জেএসএফ)র বাংলাদেশ এর পক্ষ থেকে সংগঠক হাজি আনোয়ার হোসেন লিটন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, তা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের অভিপ্রায় পুরণে সহায়ক। তিনি বৈষম্যহীন ছাত্র সমাজের আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারাবদ্ধ বলে যে প্রতিশ্রুতি জাতির সামনে জ্ঞাপন করেছেন তা সংগ্রামী ছাত্র-জনতাকে নতুন বাংলাদেশ বিনির্মাণে আশাবাদী করেছে।

বাংলাদেশে কোনক্রমেই যেন আর ফ্যাসিবাদের উত্থান না হয়, তার জন্য উপনিবেশিক শাসনব্যবস্থার বিকল্প স্বাধীন দেশের উপযোগী শাসনব্যবস্থা প্রবর্তন, রাষ্ট্রের ক্ষমতা কাঠামোগত ও সাংবিধানিক সংস্কার, স্বাধীন বিচার বিভাগ ও মানবিক পুলিশ বাহিনী গঠন, এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় প্রাপ্তবয়স্ক সকল নাগরিকের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ অন্তর্ভুক্তিসহ করে জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়ন করে আধুনিক দক্ষ সেনাবাহিনীর গড়ে তোলার ঐতিহাসিক গুরুত্বপূর্ণ কাজ এই সরকারকেই সম্পন্ন করতে হবে। এই সরকার স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে সকল শ্রেণী মানুষের সমর্থিত সরকার। এই সরকার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐকমত্যের ফসল। এই সরকারকে প্রশাসন ও পুলিশের অভ্যন্তরে ফ্যাসিবাদের সহযোগী দোসর আমলাদের দ্রুত পরিবর্তন করতে হবে। সংস্কারের প্রয়োজনীয় কাজ শুরু করতে হবে। বন্যা নিয়ন্ত্রণের পর রাজনৈতিক দল, গণঅভ্যুত্থানকারী শক্তি, তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সকল সমাজ শক্তি ও অংশিজনের সাথে ধারাবাহিক ‘সংলাপ’করে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে রোড ম্যাপ প্রণয়ন করে নতুন বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রা শুরু করতে হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শ্রমিক যদি বাঁচে তাহলে বাংলাদেশ বাঁচবে -খোকন 

ন্যয্যমূল্য মানসম্পন্ন মানের পুনাক স্টেশনার্স এন্ড ক্যান্টিনের-উদ্বোধন

নারী জাগরণের মধ্যেই সবাইকে একসঙ্গে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে : প্রধানমন্ত্রী

যশোরে ভাইয়ের হাতে ভাই খু’ন

ট্রেনে কাটা পড়ে বাবা ও ছেলে নিহত

যশোরে জুম্মান হত্যাকাণ্ডে ৩ আসামি গ্রেফতার; শ্বাসরোধে হত্যার অভিযোগ, মূল পরিকল্পনাকারী ভাইপো রাকিব  

ঈদগাঁওতে বাড়ী নির্মাণ কাজে বাধা, চাঁদা দাবী ও হুমকির অভিযোগ 

গঙ্গাচড়া স্পোর্টস একাডেমির আন্তর্জাতিক স্বীকৃতি: FIFA-AFC ওয়ান স্টার লাইসেন্স অর্জন

হাইকোর্টের আদেশে মধুমিতা পার্কের সকল স্থাপনা উচ্ছেদ হলেও হয়নি আ’লীগ কার্যালয় 

দেবহাটার বিভিন্ন জায়গায় ডাঃ রুহুল হকের গনসংযোগ