বাংলাদেশ সকাল
রবিবার , ৮ জানুয়ারি ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জামালপুরে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৩ ৯:৫২ অপরাহ্ণ

মোঃ হৃদয় ইসলাম জামালপুর॥ জামালপুরে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ জানুয়ারি) দুপুরে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত শহরের বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এ যুব গেমসের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ যুব গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন সিআইপি।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা,পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার,জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ,জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা প্রমুখ।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এ যুব গেমসের জামালপুর ইভেন্টে ৬ টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরমধ্যে রয়েছে হ্যান্ডবল, কাবাডি, এ্যাথলেটিক্স, কারাতে, দাবা ও বক্সিং। এ প্রতিযোগিতায় জেলার প্রত্যেকটি উপজেলা থেকে প্রতিযোগীরা অংশ নেবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈশ্বরদীতে বিজয় ও এশিয়ান টিভির প্রতিনিধি কার্যালয় উদ্বোধন

বোদায় রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ

বিএনপির লোক বলে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

এআইআইবি’কে কয়লা ও গ্যাসভিত্তিক জ্বালানীতে বিনিয়োগ থেকে সরে আসার দাবিতে নাগরিক পদযাত্রা

নাটোরে জেলার খ্রিস্টান ধর্মপল্লীগুলোতে ‘অল সোলস ডে’ পালিত 

খুলনা ডুমুরিয়ায় ছুরিকাঘাতে প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যান নিহত 

গুরুদাসপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত 

পিবিআই যশোরের সাফল্য; হাঁড়গোড়ের সূত্র ধরে রাজিব হত্যা রহস্য উন্মোচন, চার্জশিটে অভিযুক্ত ৫

কড়া নিরাপত্তায় ফ্রান্স থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিছেন ড. ইউনূস 

ঈদগাঁওতে ভোররাতে সেতু তৈরির মালামালসহ তিনটি গরু লুট