বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জুট শিল্পকে আরও উন্নত করার লক্ষ্যে সকল মজদুর ইউনিয়নের প্রতি আহ্বান মন্ত্রী মলয়ের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ১০:৪০ অপরাহ্ণ

 

কলকাতা থেকে মনোয়ার ইমাম : আজ পশ্চিম বাংলা র কলকাতার নিউ সেক্রেটারি বিল্ডিং এ পশ্চিম বাংলা জুট শিল্প শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হন পশ্চিম বাংলার শ্রম আইন মন্ত্রী মলয় ঘটক। তিনি পশ্চিম বাংলার জুট শ্রমিক শ্রেণীর মোট পাঁচটি ইউনিয়নের নেতাদের সাথে মিলিত হন। আগামী দিনে পশ্চিম বাংলার জুট শিল্পের বিকাশ লাভ ও শ্রমিকদের জন্য উপযুক্ত বেতন ও উন্নত কারিগরি সহায়তা এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং মাসে ৩০দিনের কাজের ব্যবস্থা গ্রহণ করা এবং উন্নত প্রযুক্তির ব্যবহার মাধ্যমে জুট শিল্প কে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নিয়ে আলোচনা করা হয়।

আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলা জুট শ্রমিক ইউনিয়ন পরিষদ ও পশ্চিম বাংলার জুট শ্রমিক মজদুর সঙঘ, সারা ভারত জুট শ্রমিক ইউনিয়ন ও আই এন টি ইউ সি শ্রমিক ইউনিয়ন। বিজেপি র জুট শ্রমিক ইউনিয়নসহ অন্যান্য ইউনিয়নের নেতৃত্ব। এই বৈঠকে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক এবং ভারতের জাতীয় কংগ্রেসের শ্রমিক ইউনিয়নের নেতা আবদুস সামাদ সেখ সহ অন্যান্য নেতৃত্ব।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত