বাংলাদেশ সকাল
সোমবার , ৩ নভেম্বর ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জুলাইয়ের স্পিরিট ছিল মেধা ও যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন বাংলাদেশ: প্রমাণ করলেন ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৩, ২০২৫ ৪:১১ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে সাত ক্যাটাগরিতে ১৪ জনের হাতেই জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নিয়োগ পত্র প্রদান করেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, সরকারি চাকুরির বিজ্ঞপ্তি আসলেই সমাজে একটি পারসেপশন দাঁড়িয়েছে যদি এবং কিন্তু। আমরা সেই যদি-কিন্তু ভাঙ্গতে চেয়েছি। যেদিন আমরা নিয়োগের কার্যক্রম শুরু করেছিলাম সেদিন আমরা প্রত্যয় নিয়েছিলাম যে এই নিয়োগ ১১২ টাকায় হবে। এবং আজ সেটি শতভাগ সম্পূর্ণ হয়েছে।বিভাগীয় কমিশনারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের সকল নিয়োগের প্রত্যেকটা পর্যায়ে শতভাগ স্বচ্ছতার পরিচয় রাখতে সক্ষম হয়েছি। আমরা বিশ্বাস করি জুলাই পরবর্তী যে বাস্তবতা, জুলাইয়ের যে স্পিরিট ছিল মেধা ও যোগ্যতার ভিত্তিতে এদেশের সন্তানেরা চাকুরি পাবে। যে বৈষম্য দূর করতে আমাদের সন্তান ও ভাইয়েরা রক্ত দিয়েছিল, সেই লক্ষে আমরা কাজ করছি।

তিনি বলেন, জেলা প্রশাসন মনে করে এটি নৈতিক দায়িত্ব ও কর্তব্য যে, আমারা যারা নিয়োগ কার্যক্রমের সাথে জরিত আছি, তারা যেন শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহীতার মধ্যে সেই কার্যকারিতা সম্পূর্ণ করতে পারি। আমরা বিশ্বাস করি শতভাগ সচ্চতা ও জবাবদিহিতার সাথে এই কার্যক্রম সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি।

নিয়োগ প্রাপ্তদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, আপনারা যারা আজকে নতুনভাবে জেলা প্রশাসকের সাথে যুক্ত হলেন তাদের প্রতি আমার বিনিত অনুরোধ যে, আপনাদের যেমন মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্মান করা হয়েছে, চাকুরির নিশ্চয়তা পেয়েছেন। আপনার সামনে যে সেবাগ্রহীতা দাঁড়াবে তার কাগজ-পত্র দেখে ভালো আচরণের মাধ্যমে কাজগুলো সমাধান করে দিবেন। এবং আপনাদের ভিতর সেই চিন্তা থাকতে হবে যে, আমরা জনগণের ও রাষ্ট্রের জন্য কাজ করছি।

জাহিদুল ইসলাম বলেন, আমি হয়তো অনেক কিছুই পরিবর্তন করতে পারব না। কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারব। যদি নিজেকে পরিবর্তন করতে পারি এবং সচ্চতার প্রশ্নের উত্তর নিজের মধ্য নিয়ে আনতে পারি, তাহলে এই সমাজ পরিবর্তন করা সম্ভব। আমি প্রত্যাশা করি, সরকারি চাকুরিতেও যে শতভাগ সচ্চতার মাধ্যমে নিয়োগ সম্পূর্ণ হচ্ছে। এই ধারাবাহিকতা যেন চলমান থাকে।

উল্লেখ, ১১২ টাকায় জেলা প্রশাসকের রাজস্ব বিভাগের অধীনে ৭ ক্যাটাগরিতে ১৪টি পদের জন্য ১২৩৩ জন এই পরিক্ষায় অংশগ্রহণ করেন। পরিক্ষার মাধ্যমে ১৪ জনকে নিয়োগ প্রদান করা হয়েছে। এই সময় উপস্থিত ১৪ জন নিয়োগ প্রাপ্তরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ায় জেলা প্রশাসককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।এবং আরো বলেন জেলা প্রশাসক বৈষম্যহীন চাকরি প্রদান করলেন আমাদের। এটা আমাদের স্মৃতিতে ও আমাদের চাকুরী জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগরে স্বাভাবিক প্রসব সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নাটোরে অসহযোগ আন্দোলনের ডাকে বিএনপি’র লিফলেট বিতরণ

শেরপুর সীমান্তে দুই পাচারকারী চক্রের সদস্যসহ ২৪ জন আটক 

৫ আগস্ট যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার করতে হবে-জামায়াতে আমীর ডা: শফিকুর রহমান

সাপাহারে গাজাবাসীর হরতালের সমর্থনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনু‌ষ্ঠিত

খবর প্রকাশের পর বদলি দুই কর্মকর্তা, বদলি-ই কি দুর্নীতির পাপ মোচনের মাধ্যম

বদলগাছী ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারে আন্তর্জাতিক যাদুঘর দিবস পালিত

ঝিকরগাছায় অপেশাদার ডাক্তার, ভুল সিজারে প্রসূতি মায়ের মৃত্যু 

যশোরে অস্ত্র গুলিসহ খুলনা অগ্রণী ব্যাংকের জিএম’র গাড়িসহ গাড়িচালক গ্রেপ্তার, বিক্রেতার খোঁজে যশোর ডিবি 

আমতলীতে সড়ক দুর্ঘটনায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই চিনা প্রকৌশলী আহত