বাংলাদেশ সকাল
শুক্রবার , ২২ ডিসেম্বর ২০২৩ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিকরগাছায় ভোট গ্রহণের উপর দু’দিন ব্যাপী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৩ ২:৪২ অপরাহ্ণ

শাহাবুদ্দিন মোড়ল, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের উপর দু’দিন ব্যাপী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় স্থানীয় বিএম হাই স্কুলে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজের শিক্ষক, ব্যাংক কর্মকর্তা, সরকারি বেসরকারি কর্মকর্তারাসহ সর্বমোট ১হাজার ৮শত ৯৬জন অংশগ্রহণ করেছেন। দু’দিন ব্যাপী কর্মকর্তাদের এই প্রশিক্ষণ কর্মশালার উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ, উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইব্রাহিম আলী, ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ইলিয়াস উদ্দীন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, যশোর জেলার বিভিন্ন উপজেলার নির্বাচন অফিসারবৃন্দ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের উপর দু’দিন ব্যাপী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ বলেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করে তুলতে প্রশাসন বদ্ধপরিকর। আপনারা যাহারা এই কার্যক্রমে আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন তাদের কোন প্রকার সমস্যার সম্মুখীন হলে আমাদেরকে অবগত করবেন তাহলে প্রশাসনের পক্ষ হতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ভয় পাওয়ার কোন কারণ নেই। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার জন্য আপনারা প্রশিক্ষণ গ্রহণের উপর মনোনিবেশ করুন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সরদার বাহাদুর নগর রোড নং ১ এর উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন

পশ্চিম কেন্দুয়া সামাজিক ঈদগাঁয়ের শুভ উদ্বোধন ও গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জের আওতায় বৃক্ষরোপণ কার্যক্রম 

ডাসারে ডি.এম কারাতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

শেরপুরে সীমান্তের নিষিদ্ধ ভারতীয় ২২১ বোতল মদ উদ্ধার 

ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শ্যামনগরে সুদ কারবারি আশিকের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, প্রসাশনের হস্তক্ষেপ কামনা

নারায়ণগঞ্জকে এমআরটি-২ প্রকল্প থেকে বাদ দেওয়া বৈষম্য: মাসুদুজ্জামান মাসুদ

সৌদিতে অগ্নিকান্ডে নিহত ৭ বাংলাদেশীর দাফন সম্পন্ন

গ্রিন এন্ড ক্লিন নারায়নগঞ্জ কর্মসূচির আওতায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

ডিমলায় বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত